1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৪:৫৮ অপরাহ্ন

মনির খানের নতুন গান ‘আপন মানুষ’

Reporter Name
  • Update Time : বুধবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২০
  • ৯১ Time View

সংগীত ক্যারিয়ারের শুরু থেকেই দারুণ জনপ্রিয় মনির খানের গানের নায়িকা অঞ্জনা। প্রায় দুই বছর এ বিষয় নিয়ে নতুন কোনো গান প্রকাশ করেননি মনির খান। চলতি বছরের শুরুতে মনির খান ‘অঞ্জনা-২০২০’ শিরোনামের গানটি দিয়ে দর্শক শ্রোতাদের মধ্যে দারুণ সাড়া ফেলেন। এ বছর গান নিয়েই ব্যস্ত থাকতে চান বলে জানান তিনি।

তারই ধারাবাহিকতায় ‘আপন মানুষ’ শিারোনামের একটি গানের মিউজিক ভিডিও নিয়ে আসছেন এ সংগীতশিল্পী।

গানটি লিখেছেন এন আই বুলবুল। এটির সুর ও সংগীত পরিচালনা করেছেন রোহান রাজ। মিউজিক ভিডিও নির্মাণ করেছেন রোহান মাহমুদ। এতে মডেল হয়েছেন আসপিয়া ওহি ও স্বাধীন। গানটি বৃহাস্পতিবারে প্রযোজনা প্রতিষ্ঠান এমআর বেস্ট মিডিয়া থেকে মিউজিক ভিডিওটি প্রকাশিত হবে।

এ গান নিয়ে মনির খান বলেন, ‘আমি সবসময় নতুন কিছু করার চেষ্টা করি। আমার ক্যারিয়ারের শুরু থেকে অনেক গীতিকারের কথায় গান করেছি। এখন নতুনদের সময়। নতুন প্রজন্মের সঙ্গেও নিয়মিত ভালো কাজ করতে চাই। বুলবুলের কথায় এটি আমার প্রথম গান। গানের কথা ও সুর দর্শক-শ্রোতাদের মনে দাগ কাটবে বলে বিশ্বাস করি।’ খবর ইত্তেফাক।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved