1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৩:২০ অপরাহ্ন

শুটিং ফাঁসালেন রোশান

Reporter Name
  • Update Time : সোমবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২০
  • ৯১ Time View

‘ওস্তাদ’ সিনেমার শুটিংয়ের শিডিউল দিয়ে সেখানে উপস্থিত হননি চিত্রনায়ক জিয়াউল রোশান। এমনই অভিযোগ এনেছেন সিনেমাটির পরিচালক সাইফ চন্দন। 

মাঝখানে বিরতি দিয়ে আজ (সোমবার) রাজধানীর পুরান ঢাকায় শুরু হওয়ার কথা ছিল ছবিটির তৃতীয় লটের শুটিং। আগে থেকে রোশনের কাছ থেকে শুটিং এর সময় নেয়া হলেও শুটিংয়ে আসেননি তিনি।

এ ব্যপারে ছবিটির পরিচালক সাইফ চন্দন বলেন, শিডিউল জনিত কারণে এতদিন শুটিং বন্ধ ছিল। কিন্তু রোশানের শিডিউল পেয়ে আজ থেকে শুটিং শুরু করার প্ল্যান করি। সকালে পুরান ঢাকায় সেট ফেলে প্রায় ১০০ জনের টিম নিয়ে শুটিং স্পটে আমরা থাকলেও নায়কের দেখা পাই নি। তার সঙ্গে ফোনে যোগাযোগ করা হলে পাই। আনিসুর রহমান মিলনসহ আরোও অনেক শিল্পী নিয়ে আমরা বসে আছি। কিন্তু শুটিং শুরু করতে পারছি না।

রোশানের শিডিউল অনুযায়ীই আজকে থেকে আমরা শুট করার প্ল্যান করি। কিন্তু সে না আসাতে আমি অনেক ক্ষতির সম্মুখীন হয়েছি। একটা শুটিং শুরুর আগে পুরো টিম নিয়ে অনেক প্ল্যান করতে হয়, অন্যান্য শিল্পীদের সঙ্গেও শিডিউল মিলাতে হয়। কিন্তু রোশন না আসাতে মানসিকভাবে আমি অপ্রস্তুত হয়ে পড়ি, সেই সঙ্গে আর্থিকভাবে ক্ষতি তো আছেই। তার আজকে না আসাতে প্রায় ২ লাখ টাকার মত ক্ষতির মুখোমুখি হতে হবে। এই দায় কে নেবে!

তিনি আরো বলেন, তার সঙ্গে আগের কথাবার্তায় সবকিছুই চূড়ান্ত হয়েছিল। আমার সহকারী পরিচালক তার সঙ্গে বারবার ফোন/মেসেজ করলেও সে কোন প্রতিউত্তর দেই নি। এই কাজটা মোটেও ঠিক হয় নি। এমনটা কখনোই একজন শিল্পীর কাছ থেকে আশা করা যায় না।

গেলো বছরের নভেম্বরে পুরান ঢাকায় শুরু হয় ‘ওস্তাদ’ সিনেমার শুটিং। ছবিটিতে জুটি বেঁধেছেন চিত্রনায়ক রোশান ও উষ্ণ হক। পুরান ঢাকার গল্পে ছবিটি পরিচালনা করছেন ‘আব্বাস’ খ্যাত পরিচালক সাইফ চন্দন।

ছবিটির শুটিং এখন শেষের পথে। আগামী পহেলা বৈশাখে মুক্তির লক্ষেই নির্মিত হচ্ছে ছবিটি। চলতি লটেই ছবির কাজ শেষ হয়ে যাবে বলে জানান পরিচালক। এরপর পোস্ট প্রোডাকশনের কাজ শুরু করে সবকিছু ঠিক থাকলে আসছে পহেলা বৈশাখেই ছবিটি মুক্তি দিতে চান নির্মাতা।

জসিম উদ্দিনের গল্পে ওস্তাদ ছবির সংলাপ লিখেছেন ফেরারি ফরহাদ এবং চিত্রনাট্য সাজিয়েছেন নির্মাতা নিজেই। ফিল্ম ওয়ার্ল্ডের ব্যানারে নির্মিত ‘ওস্তাদ’ সিনেমাতে রোশান, উষ্ণ ছাড়াও ছবিতে দেখা যাবে তাসকিন রহমান ও অনিন্দ্যিতা মিমিকে।খবর ডেইলি-বাংলাদেশ ডটকম।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved