1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
সোমবার, ৩০ নভেম্বর ২০২৬, ০১:৩৯ পূর্বাহ্ন

তামিম-ইমরুলকে ছাড়িয়ে গেলেন মুমিনুল-মুশফিক

Reporter Name
  • Update Time : সোমবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২০
  • ৮৮ Time View
Bangladesh's captain Mominul Haque (L) greets his teammate Mushfiqur Rahim after the second day of a Test cricket match between Bangladesh and Zimbabwe at the Sher-e-Bangla National Cricket Stadium in Dhaka on February 23, 2020. (Photo by MUNIR UZ ZAMAN / AFP)

দুইশ রানের জুটিতে তামিম ইকবাল ও ইমরুল কায়েসকে ছাড়িয়ে গেলেন মুমিনুল হক-মুশফিকুর রহিম। এতদিন টেস্টে দুটি করে দুইশ রানের জুটি ছিল দুই ওপেনারের। দুই মিডলঅর্ডারেরও ছিল তাই।

এবার তামিম-ইমরুলকে ছাপিয়ে গেলেন মুমিনুল-মুশফিক। মিরপুরে জিম্বাবুয়ের বিপক্ষে চলমান টেস্টে দুইশ রানের জুটি গড়েছেন পয়েট অব ডায়নামো ও মিস্টার ডিপেন্ডেবল। তাতে তাদের দুইশ রানের জুটি হলো তিনটি।

মুমিনুল-মুশফিকের তিনটি দুইশ রানের জুটির দুটিই অবশ্য জিম্বাবুয়ের বিপক্ষে। ২০১৮ সালে এ ভেন্যুতেই চতুর্থ উইকেটে ২৬৬ রানের জুটি গড়েন তারা।

এর আগে একই বছর জানুয়ারিতে চট্টগ্রামে শ্রীলংকার বিপক্ষে তৃতীয় উইকেটে গড়েন ২৩৬ রানের জুটি।

সবমিলিয়ে টেস্টে দশমবারের মতো দুইশ বা এর বড় জুটি পেল বাংলাদেশ। এদিন চতুর্থ উইকেটে ৩১৬ বলে দুইশ রানের জুটি স্পর্শ করেন মুমিনুল-মুশফিক। আর ১৮০ বলে একশ করেন তারা।

শেষ খবর পর্যন্ত ৪ উইকেটে ৩৯৪ রান করেছে বাংলাদেশ। এইমাত্র সাজঘরে ফিরলেন মুমিনুল। এন্সলে এনদিলোভুর কট অ্যান্ড বোল্ড হওয়ার আগে ১৩২ রান করেন তিনি। তাতে মুশফিকের সঙ্গে ভাঙে তার ২২২ রানের জুটি।

১২৭ রান নিয়ে ব্যাট করছেন মুশি। তাকে সঙ্গ দিতে ক্রিজে এসেছেন মোহাম্মদ মিঠুন।খবর যুগান্তর।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved