1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
রবিবার, ২৮ জুন ২০২৬, ০৫:২৩ অপরাহ্ন

দেশে করোনাভাইরাস আক্রান্ত রোগী নেই —–আইইডিসিআর

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২০
  • ৮৮ Time View

 

প্রাইম টাইম প্রেস ডেস্ক

করোনাভাইরাস নিয়ে অতটা আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিয়েছে জাতীয় রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর)। প্রতিষ্ঠানটি জানিয়েছে, বাংলাদেশে এখনও পর্যন্ত করোনাভাইরাস আক্রান্ত রোগী পাওয়া যায়নি।

মঙ্গলবার দুপুরে মহাখালীর আইইডিসিআর ভবনে করোনাভাইরাস (কোভিড-১৯) নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান প্রতিষ্ঠানটির পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা।

তিনি বলেন, দেশে করোনাভাইরাস নিয়ে আতঙ্কিত হওয়ার মতো কিছু নেই। এখন পর্যন্ত ভাইরাস আক্রান্ত রোগী মেলেনি। ভাইরাস সন্দেহে যাদের নমুনা পরীক্ষা করা হয়েছে, তাদের মধ্যে করোনার উপস্থিতি পাওয়া যায়নি।

ডা. সেব্রিনা ফ্লোরা আরও বলেন, এখন পর্যন্ত আমরা ৭২ জনের নমুনা সংগ্রহ করেছি। এর মধ্যে তিনজন চীনা নাগরিক। আমরা কারও নমুনায় করোনাভাইরাসের উপস্থিতি পাইনি। সুতরাং আমরা বলতে পারি– বাংলাদেশে এখনও করোনাভাইরাস মুক্ত।

প্রসঙ্গত চীনের উহান থেকে ছড়িয়ে পড়া করোনাভাইরাসে এ পর্যন্ত ১৮৮৬ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ৫-৭ জন বাদে সবাই চীনে মারা গেছেন। (সূত্র : যুগান্তর)

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved