উপকরণ
পরিষ্কার আঁশ ছাড়ানো ও কাটা ছাড়ানো তেলাপিয়া মাছ-২টি
লেবুর রস- ২ চামচ
লেবুর খোসা কুরানো- ১ চামচ
তেল- ২ চামচ
রসুন কুচি- ১ চামচ
ধনিয়া পাতা কুচি- ১ চামচ
গোলমরিচ গুঁড়ো- ২ চামচ
লবণ- স্বাদ মতো।
প্রণালি
তেল ছাড়া সমস্ত উপকরণ দিয়ে মাছ মেরিনেট কর রাখুন ৫ মিনিট। চুলায় ফ্রাইপ্যান দিয়ে তাতে তেল গরম করে মাছ ছেড়ে দিন। এপিঠ-ওপিঠ করে ভেজে নামান। গরম গরম খেয়ে ফেলুন।
খবর বাংলা ট্রিবিউন।