1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ১০:৪৪ অপরাহ্ন

রাষ্ট্রের উন্নয়নে যুবসমাজের আইসিটি সম্ভাবনা কাজে লাগান: রাষ্ট্রপতি

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৭ ফেব্রুয়ারী, ২০২০
  • ১০০ Time View

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ দেশের সার্বিক উন্নয়নে যুবসমাজের আইসিটি সম্ভাবনাকে কাজে লাগাতে সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়ার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস) আয়োজিত বেসিস সফটএক্সপো ২০২০ এর উদ্বোধনী অনুষ্ঠানে এ আহ্বান জানান। আন্তর্জাতিক কনভেনশন সিটি বসুন্ধরা (আইসিসিবি)-তে এই এক্সপো অনুষ্ঠিত হচ্ছে।

তিনি বলেন, চতুর্থ শিল্পবিপ্লবের সূচনায় আমাদের বিপুল সংখ্যক মেধাবী ও সম্ভাবনাময় তরুণ সমাজকে যথাযথভাবে কাজে লাগিয়ে আমাদেরও বিশ্বমানের সফটওয়ার ও সল্যুশনস উদ্ভাবনের কাজকে এগিয়ে নিতে হবে। জাতীয় তথ্যপ্রযুক্তি নীতিমালাকে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি খাতের উন্নয়নে একটি কার্যকর মাইলফলক উল্লেখ করে তিনি বলেন, আইসিটি নীতিমালা পরিপূর্ণভাবে বাস্তবাবায়ন করা সম্ভব হলে যুবসমাজের কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধির পাশাপাশি স্থানীয় সফটওয়ার কোম্পানিগুলোর ব্যবসায় গতিশীলতা আসবে এবং তাদের ব্যবসায়িক ঝুঁকি কমবে।

রাষ্ট্রপতি হামিদ সাইবার ক্রাইম এ খাতের উন্নয়নকে বাধাগ্রস্ত করতে পারে বলে আশঙ্কা ব্যক্ত করেন। তিনি বলেন, ‘তথ্যপ্রযুক্তির ব্যবহার যেমন মানুষের জীবনযাত্রাকে সহজ করেছে এবং ঘরে বসেই বিভিন্ন সেবা পাচ্ছে তেমনি এর অপব্যবহারও মানুষকে দুশ্চিন্তায় ফেলেছে।’

তিনি বলেন, হ্যাকিং ও ক্রেডিট কার্ড জালিয়াতিসহ বিভিন্ন সাইবার ক্রাইম এ খাতের উন্নয়নকে বাধাগ্রস্ত করতে পারে। তাই অন্যের মুখাপেক্ষী না হয়ে নিজস্ব প্রযুক্তি উদ্ভাবনকে অগ্রাধিকার দিতে হবে।
রাষ্ট্রপতি তথ্যপ্রযুক্তি খাতে উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে সকলকে কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানান।

অনুষ্ঠানে শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন, এমপি, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সিনিয়র সচিব এন এম জিয়াউল আলম, বেসিস-এর সভাপতি সৈয়দ আলমাস কবীর, সংশ্লিষ্ট সচিবরা এসময় উপস্থিত ছিলেন। বাসস

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved