যা যা লাগবে
বেকিং সোডা- ১ টেবিল চামচ
অলিভ অয়েল- ১ টেবিল চামচ
দারুচিনির গুঁড়া- ১/৪ চা চামচ
যেভাবে তৈরি ও ব্যবহার করবেন প্যাক
বেকিং সোডা, দারুচিনি গুঁড়া ও অলিভ অয়েল একসঙ্গে মিশিয়ে নিন। প্রয়োজনে আরও খানিকটা অলিভ অয়েল মেশান। চুল শুকনা থাকা অবস্থায় মাথার ত্বকে ঘষে ঘষে লাগান মিশ্রণটি। যদি খুশকি থাকে, তবে টি ট্রি অয়েল মিশিয়ে নেবেন কয়েক ফোঁটা। ৩০ মিনিট অপেক্ষা করে ভেষজ শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে নিন।
খবর বাংলা ট্রিবিউন।