1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১১:৫২ অপরাহ্ন

করোনা ভাইরাসঃচীনে মৃতের সংখ্যা ৪৯০

Reporter Name
  • Update Time : বুধবার, ৫ ফেব্রুয়ারী, ২০২০
  • ৭৩ Time View

সরকারি হিসেবে চীনে করোনা ভাইরাসে মৃতের সংখ্যা পাঁচশ’র কাছাকাছি পৌঁছেছে। বুধবার (৫ ফেব্রুয়ারি) সকালে সে দেশের স্বাস্থ্য কমিশন নিয়মিত ব্রিফিংয়ে জানিয়েছে, মঙ্গলবার রাত পর্যন্ত মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৪৯০ জনে। আর আক্রান্তের সংখ্যা ২৪ হাজার ৩২৪ জন। লাখ লাখ মানুষকে ঘর থেকে বের না হওয়ার পরামর্শ দিয়েছে বেইজিং।

চীনের সবগুলো প্রদেশ ও বিশ্বের বিভিন্ন দেশে করোনা ভাইরাস আক্রান্ত রোগী শনাক্ত হওয়ার পর বিশ্বজুড়ে জরুরি স্বাস্থ্য পরিস্থিতি (হেলথ ইমার্জেন্সি) ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। উদ্ভূত পরিস্থিতিতে চীন ভ্রমণের ওপর কড়াকড়ি আরোপ করেছে অনেক দেশ। হুবেই প্রদেশের উহান শহর থেকে নিজ নিজ দেশের নাগরিকদের ফিরিয়ে নেওয়া শুরু করেছে তারা।

মঙ্গলবার বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলেছে, চীনের নেওয়া অভাবনীয় উদ্যোগে সংক্রমণ বন্ধের একটি সুযোগ সৃষ্টি হয়েছে। ভাইরাস মোকাবিলায় আরও বৈশ্বিক সংহতির আহ্বান জানিয়েছে সংস্থাটি। এর আগে প্রাণঘাতী করোনা ভাইরাস মোকাবিলায় অবহেলা ও ঘাটতির কথা স্বীকার করে নেয় চীনের শীর্ষ নেতৃত্ব। সোমবার ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির পলিটব্যুরো স্ট্যান্ডিং কমিটির বৈঠকে উহান শহরকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সেখানে অতিরিক্ত চিকিৎসা কর্মী পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়। এছাড়া ভাইরাস ঠেকাতে ব্যবস্থা নিতে ব্যর্থ হওয়া কর্মকর্তাদের শাস্তির মুখোমুখি হতে হবে বলেও সিদ্ধান্ত হয়।

খবর বাংলা ট্রিবিউন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved