1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
বুরকিনা ফাসোয় জিহাদিদের হামলা, নিহত ২০ - Globalprime24.com
বুধবার, ১০ জুন ২০২৬, ০১:৫১ অপরাহ্ন

বুরকিনা ফাসোয় জিহাদিদের হামলা, নিহত ২০

Reporter Name
  • Update Time : সোমবার, ৩ ফেব্রুয়ারী, ২০২০
  • ১১৪ Time View
ছবি: সংগৃহীত।

বুরকিনা ফাসোর উত্তরাঞ্চলীয় সেনো প্রদেশের লামদামোল গ্রামে সন্দেহভাজন জিহাদিদের রাতভর হামলায় প্রায় ২০ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছে। রোববার দেশটির নিরাপত্তা সূত্র একথা জানায়।

উত্তরাঞ্চলীয় দরি শহরের এক স্থানীয় স্বাস্থ্য কর্মকর্তা জানান, নিহতদের মধ্যে ওই গ্রামের প্রধান নার্স রয়েছে।

‘এ ঘটনায় ও্ই গ্রাম ও আশপাশ এলাকায় আতঙ্কের সৃষ্টি হয়েছে’ উল্লেখ করে ওই কর্মকর্তা বলেন, স্থানীয় এলাকাবাসীরা দেশটির মধ্য-উত্তরাঞ্চলের দিকে পালিয়ে যাচ্ছে।

আরেকটি নিরাপত্তা সূত্র জানায়, জিহাদিরা কয়েকদিন আগে স্থানীয় লোকজনকে ওই এলাকা ছেড়ে যেতে বলার পর প্রতিশোধমূলক এ হামলা চালানো হলো।

ওই এলাকার নিরাপত্তা নিশ্চিত করায় নিরাপত্তা বাহিনীর সদস্যরা দিনরাত কাজ করে যাচ্ছে। ‘তবে একই সঙ্গে সার্বিক নিরাপত্তা নিশ্চিত জটিল’ বলে উল্লেখ করেছে সূত্র ।

দেশটির উত্তরাঞ্চলে একই ধরনের কয়েকটি হামলা চালানোর এক সপ্তাহ পর এ হত্যাযজ্ঞ চালানো হলো।

গত ২৫ জানুয়ারি প্রতিবেশি সৌম প্রদেশের সিলগাদজি গ্রামে ভয়াবহ এক হামলায় ৩৯ জন বেসামরিক নাগরিক নিহত হয়। এএফপি, ইত্তেফাক।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved