1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
শনিবার, ২৭ জুন ২০২৬, ০৫:৪৭ অপরাহ্ন

অরেঞ্জ পাউন্ড কেকের রেসিপি জেনে নিন

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৩১ জানুয়ারী, ২০২০
  • ১৩১ Time View

উপকরণ

কমলার রস- আধা কাপ
ডিম- ১টি
চিনি- আধা কাপ
মাখন/সয়াবিন তেল- ১/৪ কাপ
ময়দা- ১ কাপের কম
বেকিং পাউডার- ১ চা চামচ
লবণ- স্বাদ মতো
কমলা ফুড কালার অথবা জর্দার রঙ- ১ ফোঁটা (ঐচ্ছিক)

প্রস্তুত প্রণালি
ডিম ফেটে চিনি ও মাখন মিশিয়ে নিন। ময়দা, বেকিং পাউডার ও লবণ চেলে মিশিয়ে নিন ডিমের মিশ্রণে। অল্প অল্প করে কমলার রস দিয়ে মেশান। কেকের মোল্ডে সামান্য তেল ব্রাশ করে বাটার পেপার বসিয়ে নিন। একটি বড় হাঁড়ি চুলায় ১০ মিনিট প্রি হিট করে সেখানে স্ট্যান্ড বসান। কেকের মিশ্রণ মোল্ডে ঢেলে স্ট্যান্ডে বসিয়ে দিন। হাঁড়ি ঢাকনা দিয়ে ঢেকে দিন। ঢাকনায় কোনও ছিদ্র থাকলে সেটা বন্ধ করে দিন। মিডিয়াম থেকে কম আঁচে ২৫ মিনিট অপেক্ষা করুন। টুথপিক ঢুকিয়ে দেখুন কেক হয়েছে কিনা। হয়ে গেলে নামিয়ে ঠাণ্ডা করে তারপর মোল্ড থেকে বের করুন। স্লাইস করে পরিবেশন করুন নরম তুলতুলে অরেঞ্জ কেক।

রেসিপি ও ছবি: কুকিং স্টুডিও বাই উম্মি

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved