1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
নভেম্বরে দেশে ৫৪১টি সড়ক দুর্ঘটনায় ৪৬৭ জন নিহত - Globalprime24.com
শুক্রবার, ১২ জুন ২০২৬, ১১:৩৪ পূর্বাহ্ন

নভেম্বরে দেশে ৫৪১টি সড়ক দুর্ঘটনায় ৪৬৭ জন নিহত

গ্লোবাল প্রাইম ডেস্ক
  • Update Time : শনিবার, ৯ ডিসেম্বর, ২০২৩
  • ১২১ Time View
প্রতীকী ছবি।

নভেম্বর মাসে দেশে ৫৪১টি সড়ক দুর্ঘটনায় ৪৬৭ জন নিহত হয়েছেন। এতে আহত হন ৬৭২ জন। নিহতদের মধ্যে নারী ৫৩ জন ও শিশু ৬৬ জন। রোড সেফটি ফাউন্ডেশনের এক প্রতিবেদনে জানানো হয়েছে ২০৭টি মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত হন ১৮১ জন, যা মোট নিহতের ৩৮ দশমিক ৭৫ শতাংশ। মোটরসাইকেল দুর্ঘটনার হার ৩৮ দশমিক ২৬ শতাংশ। দুর্ঘটনায় ১০৬ জন পথচারী নিহত হয়েছেন, যা মোট নিহতদের ২২ দশমিক ৬৯ শতাংশ। যানবাহনের চালক ও সহকারী নিহত হয়েছেন ৬৮ জন, অর্থাৎ ১৪ দশমিক ৫৬ শতাংশ। এ সময়ে ৫টি নৌ-দুর্ঘটনায় ৫ জন নিহত ও ৩ জন আহত হয়েছেন। এ ছাড়া ২২টি রেলপথ দুর্ঘটনায় ১৯ জন নিহত এবং ১৬ জন আহত হয়েছেন। রোড সেফটি ফাউন্ডেশন ৯টি জাতীয় দৈনিক, ৭টি অনলাইন নিউজ পোর্টাল এবং ইলেক্টনিক গণমাধ্যমের তথ্যের ভিত্তিতে প্রতিবেদনটি তৈরি করে যা শনিবার (৯ ডিসেম্বর) গণমাধ্যমে পাঠানো হয়।

 

দুর্ঘটনার বিভাগওয়ারী পরিসংখ্যান:

দুর্ঘটনার বিভাগওয়ারী পরিসংখ্যান বলছে- ঢাকা বিভাগে দুর্ঘটনা ২৫.৫০ শতাংশ, প্রাণহানি ২৫.৪৮ শতাংশ, রাজশাহী বিভাগে দুর্ঘটনা ১২ শতাংশ, প্রাণহানি ১২.৮৪ শতাংশ, চট্টগ্রাম বিভাগে দুর্ঘটনা ২২.৫৫ শতাংশ, প্রাণহানি ২৩.৯৮ শতাংশ, খুলনা বিভাগে দুর্ঘটনা ১২.৭৫ শতাংশ, প্রাণহানি ১১.৯৯ শতাংশ, বরিশাল বিভাগে দুর্ঘটনা ৬.৬৫ শতাংশ, প্রাণহানি ৪.৪৯ শতাংশ, সিলেট বিভাগে দুর্ঘটনা ৩.৮৮ শতাংশ, প্রাণহানি ৩.৪২ শতাংশ, রংপুর বিভাগে দুর্ঘটনা ৮.৫০ শতাংশ, প্রাণহানি ৮.১৩ শতাংশ এবং ময়মনসিংহ বিভাগে দুর্ঘটনা ৮.১৩ শতাংশ, প্রাণহানি ৯.৬৩ শতাংশ।

সবচেয়ে বেশি দুর্ঘটনা ও প্রাণহানি ঘটেছে ঢাকা বিভাগে। ঢাকায় ২৬টি দুর্ঘটনায় ২০ জন নিহত এবং ৩১ জন আহত হয়েছেন। সিলেট বিভাগে সবচেয়ে কম ২১টি দুর্ঘটনায় ১৬ জনের প্রাণহানি ঘটেছে। একক জেলা হিসেবে চট্টগ্রাম জেলায় সবচেয়ে বেশি ৩৮টি দুর্ঘটনায় ৪৯ জন নিহত হয়েছেন। সবচেয়ে কম দুর্ঘটনা ঘটেছে খাগড়াছড়ি জেলায়। যেখানে ২টি দুর্ঘটনা ঘটলেও কোনো প্রাণহানি হয়নি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved