1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১১:৫৫ অপরাহ্ন

করোনার কারণে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে কমতে পারে একটি টেস্ট

Reporter Name
  • Update Time : বুধবার, ১৮ নভেম্বর, ২০২০
  • ১০৩ Time View

মার্চে সর্বশেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেছে বাংলাদেশ। জিম্বাবুয়ের ওই সিরিজের পর কেটে গেছে ৮ মাস, আন্তর্জাতিক আঙিনায় আর ফেরা হয়নি তামিম-মুশফিকদের। সবকিছু ঠিক থাকলে আগামী বছরের শুরুতে বাংলাদেশে আসবে ওয়েস্ট ইন্ডিজ। সফরে স্বাগতিকদের বিপক্ষে ক্যারিবিয়ানদের তিনটি টেস্ট খেলার কথা থাকলেও করোনার কারণে সিরিজের দৈর্ঘ্য কমাতে কমতে পারে একটি টেস্ট। বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সংবাদমাধ্যমকে এমনটাই জানিয়েছেন।

বাংলাদেশ সফরে ওয়েস্ট ইন্ডিজের তিনটি টেস্ট, তিনটি ওয়ানডে ও দুটি টি-টোয়েন্টি খেলার কথা। লম্বা এই সফরে জৈব সুরক্ষা বলয়ে ক্রিকেটারদের রাখাটাও কঠিন। সব মিলিয়ে দুই বোর্ড একটি টেস্ট কম খেলার চিন্তা-ভাবনা করছে। যদিও এখনও চূড়ান্ত হয়নি, তবে সার্বিক পরিস্থিতি বিবেচনায় যদি দুই বোর্ডই কমানোর প্রয়োজন অনুভব করে তাহলেই কেবল কমবে একটি টেস্ট।

মঙ্গলবার সংবাদমাধ্যমকে নিজামউদ্দিন বলেছেন, ‘এখনও এই বিষয়টা চূড়ান্ত হয়নি। আমাদের কাছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড অনুরোধ করেছে যে বায়ো বাবলের মধ্যে থাকাটা যেহেতু একটু সমস্যা, সিরিজের সময়টা কমিয়ে আনার জন্য একটা টেস্ট কমিয়ে আনা যায় কিনা, এটা নিয়ে আলোচনা হচ্ছে। এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি।’

চলতি বছর এশিয়া কাপ, টি-টোয়েন্টি বিশ্বকাপ ছাড়াও বেশ কয়েকটি দ্বিপাক্ষিক সিরিজ স্থগিত হয়েছে বাংলাদেশের। আগামী বছর নতুন কোনও সিরিজ আয়োজন না করে পুরনো সিরিজগুলোই আয়োজন করার চেষ্টায় বিসিবি।

‘কোনও অতিরিক্ত ম্যাচ কিংবা সিরিজ আয়োজনে আমাদের কোনও পরিকল্পনা নেই। যে সব সিরিজ স্থগিত হয়ে গেছে সেগুলো নিয়ে আমরা কাজ করবো। এই ব্যাপারে বিভিন্ন বোর্ডের সঙ্গে আমাদের ক্রিকেট অপরাশেনস যোগাযোগ রাখছে। এর মধ্যে কোনগুলো আবার খেলা যায় সেটার ব্যাপারে কাজ করছি। ওয়েস্ট ইন্ডিজ দল জানুয়ারি-ফেব্রুয়ারিতে আসছে, এই মুহূর্তে এটা নিয়ে আমরা কাজ করছি।’- বলেছেন বিসিবির প্রধান নির্বাহী।

খবর বাংলা ট্রিবিউন

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved