1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০:০৮ পূর্বাহ্ন

অগ্নিসংযোগকে উদ্দেশ্যমূলক বলে দাবি করেছে বিএনপি

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২০
  • ৯১ Time View

বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাজধানীর বিভিন্ন স্থানে আকস্মিকভাবে কয়েকটি গণপরিবহনে অগ্নিসংযোগের ঘটনাকে ‘অত্যন্ত ন্যাক্কারজনক ও রহস্যজনক এবং একইসঙ্গে উদ্দেশ্যমূলক’ বলে দাবি করেছে বিএনপি। দলটি অভিযোগ করেছে, প্রকৃত অর্থে ক্ষমতাসীনদের এজেন্টদের দিয়ে এই ঘটনা ঘটিয়ে উদোর পিন্ডি বুধোর ঘাড়ে চাপানোর অপকৌশল নিয়ে সরকার এসব করেছে। যারা ভোট ডাকাতি করেছে, তারাই ষড়যন্ত্র করে এসব কাণ্ড করছে। অতীতেও তারা একই কাজ করেছে।

বৃহস্পতিবার রাতে রাজধানীর নয়া পল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে দলের  সাংগঠনিক সম্পাদক ও  বিএনপি কেন্দ্রীয় দফতরের চলতি দায়িত্বে থাকা সৈয়দ এমরান সালেহ প্রিন্স এসব অভিযোগ করেন।

প্রিন্স বলেন, ‘এই ঘটনার সঙ্গে বিএনপিকে জড়িত করে বিভিন্ন বক্তব্য দেওয়া হচ্ছে, যার সঙ্গে বাস্তবতার কোনও মিল নেই। বিএনপি এই ন্যাক্কারজনক ঘটনার সঙ্গে কোনোভাবেই জড়িত নয়।’

এদিকে, রাতে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঢাকায় বাস পোড়ানোর ঘটনায় প্রতিবাদ জানিয়েছেন। তিনি বলেন, ‘জনগণের ভোটের অধিকার হরণের চিত্র আড়াল করার লক্ষ্যে জনগণের দৃষ্টি ভিন্ন খাতে প্রবাহিত করতে ক্ষমতাসীন দলের ক্যাডারদের দিয়ে ঢাকার বিভিন্ন স্থানে গণপরিবহনে অগ্নিসংযোগ করা হয়েছে। সরকার এসব দুষ্কর্মের মাধ্যমে আগের মতোই বিএনপিকে হেয় প্রতিপন্ন করা,  এর দায়-দায়িত্ব বিএনপি’র নেতাকর্মীদের ওপর ষড়যন্ত্রমূলকভাবে চাপিয়ে, মিথ্যা ও গায়েবি মামলা দায়ের করে হয়রানি করতে চায়।’

তিনি আরও বলেন, ‘বিএনপি সুস্পষ্ট ভাষায় বলতে চায়, এধরনের ন্যাক্কারজনক ঘটনার সঙ্গে বিএনপি কখনোই জড়িত নয়। বিএনপি ষড়যন্ত্র ও সন্ত্রাসের রাজনীতিতে নয়, বরং জনগণের শক্তিতে বলীয়ান হয়ে রাজনীতি করে।’

খবর বাংলা ট্রিবিউন

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved