1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ১০:০৫ অপরাহ্ন

বঙ্গবন্ধুর টি-২০ :ক্রিকেটাররা কে কোন গ্রেডে

Reporter Name
  • Update Time : বুধবার, ১১ নভেম্বর, ২০২০
  • ৮৬ Time View

চলতি মাসের শেষার্ধে বঙ্গবন্ধু টি-টোয়েন্টি টুর্নামেন্ট শুরু হওয়ার কথা। দলগুলো চূড়ান্তও হয়ে গেছে এরইমধ্যে। পাঁচটি বিভাগের নামে দলগুলোর নামকরণ করা হয়েছে। স্পনসর প্রতিষ্ঠানের নাম জুড়ে দেওয়া হয়েছে প্রতিটি বিভাগের আগে। বঙ্গবন্ধুর নামে এই টি-টোয়েন্টি খেলবে ফরচুন বরিশাল, বেক্সিমকো ঢাকা, মিনিস্টার গ্রুপ রাজশাহী, জেমকন খুলনা ও গাজী গ্রুপ চট্টগ্রাম। বৃহস্পতিবার ঢাকার স্থানীয় এক হোটেলে প্লেয়ার ড্রাফটের মাধ্যমে দলগুলো তাদের ক্রিকেটারদের দলে নেওয়ার সুযোগ পাবে।

নির্বাচকেরা চারটি গ্রেডে ১৫৭ জন ক্রিকেটারেরর নাম প্লেয়ার্স ড্রাফটে নিবন্ধন করেছেন। এখান থেকেই প্রতিটি দল সর্বোচ্চ ১৬ জন ক্রিকেটার দলে নিতে পারবেন। বুধবার সন্ধ্যায় এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিসিবি ক্যাটাগরিসহ ক্রিকেটারদের তালিকা প্রকাশ করেছে তাতে চারটি গ্রেডের মধ্যে সবচেয়ে বেশি ১০৮ জন ক্রিকেটার আছেন ‘ডি’ গ্রেডে। এখানে যুব বিশ্বকাপজয়ী ক্রিকেটারসহ এইচপি এবং লম্বা সময় ধরে জাতীয় দলের বাইরে থাকা অভিজ্ঞ ক্রিকেটাররাই বেশি আছেন। এই গ্রেডে থাকা ক্রিকেটারদের পারিশ্রমিক ধরা হয়েছে ৪ লাখ টাকা। মোহাম্মদ আশরাফুল, শাহরিয়ার নাফীফ, জুনায়েদ সিদ্দিক, জিয়াউর রহমান, মুক্তার আলী- এমন অভিজ্ঞ সব ক্রিকেটারদের ভিড় এই গ্রেডে। সবচেয়ে কম ক্রিকেটার আছেন ‘এ’ গ্রেডে। এই গ্রেডে থাকা তামিম ইকবাল, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ ও মোস্তাফিজুর রহমান পাবেন সর্বোচ্চ ১৫ লাখ টাকা। ‘বি’ গ্রেডের ২১ জন ক্রিকেটার পাবেন ১০ লাখ টাকা করে। টেস্ট দলের অধিনায়ক মুমিনুল হকসহ সৌম্য সরকার-লিটন দাসসহ জাতীয় দলের বেশিরভাগ ক্রিকেটারই আছেন এই গ্রেডে। ‘সি’ গ্রেডের ২৩ ক্রিকেটারের পারিশ্রমিক ৬ লাখ টাকা করে। সাব্বির রহমান আছেন এই গ্রেডে।

ক্রিকেটাররা কে কোন গ্রেডে:

‘এ’ গ্রেড (৫ জন) : তামিম ইকবাল, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ ও মোস্তাফিজুর রহমান।

‘বি’ গ্রেড (২১ জন) : মুমিনুল হক, লিটন দাস, ইমরুল কায়েস, মোহাম্মদ মিঠুন, সৌম্য সরকার, মেহেদী হাসান মিরাজ, মোহাম্মদ সাইফউদ্দিন, শফিউল ইসলাম, আবু জায়েদ রাহী, আল আমিন সিনিয়র, নাজমুল হোসেন, রুবেল হোসেন, নুরুল হাসান, তাসকিন আহমেদ, শেখ মেহেদী হাসান, আফিফ হোসেন, নাঈম শেখ, মোসাদ্দেক হোসেন, তাইজুল ইসলাম ও নাঈম হাসান, ইরফান শুক্কুর।

‘সি’ গ্রেড (২৩): হাসান মাহমুদ, সাব্বির রহমান, আবু হায়দার রনি, এনামুল হক বিজয়, জহিরুল ইসলাম, ফরহাদ রেজা, ফজলে রাব্বি, ইয়াসির আলী, রনি তালুকদার, সুমন খান, সানজামুল ইসলাম, কামরুল ইসলাম, আমিনুল ইসলাম বিপ্লব, শামসুর রহমান, শহিদুল ইসলাম, খালেদ আহমেদ, ইবাদত হোসেন, সাইফ হাসান, জাকির আলী, মেহেদী হাসান রানা, আরাফাত সানি, রিশাদ হোসেন, নাসুম আহমেদ।

‘ডি’ গ্রেড (১০৮): তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন, শাহাদাত হোসেন, শামিম হোসেন, আকবর আলী, তানভীর ইসলাম, হাসার মুরাদ, আল আমিন জুনিয়র, মিনহাজুল আবেদীন আফ্রিদি, মাহিদুল অঙ্কন, মৃত্যুঞ্জয় চৌধুরী, মাহমুদুল হাসান জয়, রেজাউর রহমান, নোমান চৌধুরী, রাকিবুল হাসান সিনিয়র, রাকিবুল হাসান, শাহীন আলম, তৌহিদ হৃদয়, মুকিদুল ইসলাম, শফিকুল ইসলাম, শরিফুল ইসলাম, আরিফুল ইসলাম, রুবেল মিয়া, শাহরিয়ার নাফীস, জুনায়েদ সিদ্দিক, সোহরাওয়ার্দী শুভ, শুভাগত হোম চৌধুরী, সালাউদ্দিন শাকিল, সাজ্জাদুল হক, মোহর শেখ, শাখাওয়াত হোসেন, ইফতেখার সাজ্জাদ, নাজমুল ইসলাম, সাদমান ইসলাম, সঞ্জিত সাহা, মনির হোসেন, নূর হোসেন সাদ্দাম, সাজিদুল ইসলাম, এনামুল হক জুনিয়র, অভিষেক মিত্র, নাদিফ চৌধুরী, আব্দুল মজিদ, জিয়াউর রহমান, মুক্তার আলী, জাকির হাসান, মোহাম্মদ আশরাফুল, দেলোয়ার হোসেন, তানভীর হায়দার, মেহেদী মারুফ, রবিউল হক, মিজানুর রহমান, আব্দুল হালিম, নাঈম ইসলাম সিনিয়র, নাঈম ইসলাম জুনিয়র, সালমান হোসেন, হোসেন আলী, জুবায়ের হোসেন, রাহাতুল ফেরদৌস, পিনাক ঘোষ, আসিফ হাসান, ফারদিন হোসেন অনি, রবিউল ইসলাম রবি, আব্দুর রাজ্জাক, জাবিদ হোসেন, নাহিদুজ্জামান, হাবিবুর রহমান, হাসানুজ্জামান, আবু সায়েম, তাইবুর রহমান, মাহমুদুল হাসান লিমন, জসিম উদ্দিন, ইমরান আলী, মোহাম্মদ শরিফুউল্লাহ, মাইশুকুর রহমান, রাকিন আহমেদ, ইরফান হোসেন, জয়রাজ শেখ,সাইফুল হায়াত, মেহরাব হোসেন যোশি, আলী আহমেদ মানিক, রায়হান উদ্দিন, সাহবাজ চোয়ান, আজমের আহমেদ, সুজন হাওলাদার, শাহনূর রহমান, আলিস আল ইসলাম, শাকিল হোসেন, মাসুম খান, টিপু সুলতান, মোহাম্মদ রাকিব, মাসুম খান, রুয়েল মিয়া, সৈকত আলী, আলাউদ্দিন বাবু, নাহিদুল ইসলাম, আহমেদ সিদ্দিকুর রহমান, নুরুজ্জামান, শেহনাজ আহমেদ, ইমরানুজ্জামান, আরাফাত সানি জুনিয়র, তৌহিদুল ইসলাম, আনিসুল ইমন, মেহেদী হাসান, রনি চৌধুরী, রবিন দাস, ইয়াসির আরাফাত মিশু, সাদিকুর রহমান।

খবর বাংলা ট্রিবিউন

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved