1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ১০:৫৬ অপরাহ্ন

৪ উইকেটে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় টিম ‘বি’

Reporter Name
  • Update Time : শনিবার, ৭ নভেম্বর, ২০২০
  • ৮৫ Time View

দুইদিনের ম্যাচের পর শনিবার একটি ওয়ানডে ম্যাচ খেলেছে হাই-পারফরম্যান্স ইউনিটের (এইচপি) দুই দল। এ ম্যাচে আলো ছড়িয়েছেন তানজিদ হোসেন তামিম, তৌহিদ হৃদয়, শামীম হোসেন, আফিফ হোসেন ও নাঈম শেখ। আফিফ-নাঈমদের কাছ থেকে এ ম্যাচ ছিনিয়ে নিয়েছে তানজিদ, শামীম ও তৌহিদদের টিম ‘বি’। তারা ৬ উইকেটে  হারিয়েছে টিম ‘এ’কে। আগে ব্যাট করে টিম `এ’ ৭ উইকেটে ২৪০ রান তোলে। জবাবে ৪ উইকেট হারিয়ে ৪৭.৩ ওভারে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় টিম ‘বি’।

মিরপুরে চলমান বিসিবি হাই-পারফরম্যান্স ইউনিটের প্রস্তুতি শিবিরের অংশ এই ওয়ানডে ম্যাচ। দুই দলের টপ ও মিডল অর্ডার ব্যাটসম্যানদের পারফরম্যান্স ভালো হলেও পেসারদের পারফরম্যান্স ছিল সাদামাটা। তবে স্পিনাররা মোটামুটি ভালো বোলিং করেছেন। আগে ব্যাটিং করা টিম ‘এ’র ব্যাটসম্যান নাঈম শেখ ৬৯ বলে সর্বোচ্চ ৬৭ রান করেন। আটটি চার ও একটি ছক্কা ছিল তার ইনিংসে। অধিনায়ক আফিফ হোসেনও পেয়েছেন হাফসেঞ্চুরি। ৮০ বলে ৫ চারে আফিফ নিজের ইনিংসটি সাজিয়েছেন। ‘এ’ দলের হয়ে তৃতীয় সর্বোচ্চ ২৭ রান করেন রাকিবুল হাসান। সাত উইকেটে টিম ‘এ’ করে ২৪০ রান। টিম ‘বি’র দুই পেসার রেজাউর রহমান ও মাকিদুল ইসলাম ২টি করে উইকেট নিয়েছেন। এ ছাড়া লেগ স্পিনার রিশাদ ও অফ স্পিনার শামীম পাটোয়ারি নিয়েছেন ১টি করে উইকেট।

২৪১ রানের লক্ষ্যে খেলতে নেমে শুরুতেই হোঁচট খায় টিম ‘বি’। পারভেজ হোসেন (৫) ও মাহমুদুল হাসান (১৪) ফিরে যান দ্রুতই। তৃতীয় উইকেটে ওপেনার তানজিদ ও তৌহিদ মিলে দলকে চাপমুক্ত করেন। দু’জনই হাফসেঞ্চুরি করেছেন। দলের হয়ে সর্বোচ্চ ৭৪ রানের ইনিংস খেলেন তানজিদ। তার ৭৪ বলের ইনিংসে ছিল ৯ চার ও ২ ছক্কা। তৌহিদ ৭৯ বলে ৫০ রান করেন। শেষদিকে শামীম হোসেনের দায়িত্বশীল ব্যাটিংয়ে ১৫ বল হাতে রেখে জয় পায় টিম ‘বি’। শামীম ৬৮ বলে ৬৭ রান করেন ৬ চার ও ১ ছক্কায়। দুইদিনের ম্যাচে সেঞ্চুরি পাওয়া আকবর ৫০ ওভারের ম্যাচে ২৬ বলে ১৯ করেছেন। টিম ‘এ’র হয়ে বল হাতে একটি করে উইকেট নেন রাকিবুল, সুমন, তানভীর ও নোমান।

সংক্ষিপ্ত স্কোর: টিম ‘এ’ : ৫০ ওভারে ২৪০/৭ (নাঈম ৬৭, আফিফ ৫০, রাকিবুল ২৭, শাহাদাত ১৯; রেজাউর ২/৪৫, মাকিদুল ২/৪৮) টিম ‘বি’: ৪৭.৩ ওভারে ২৪১/৪ (তানজিদ ৭৪, শামীম ৬৪*, তৌহিদ ৫০, নোমান ১/২৩, রাকিবুল ১/৩৩, সুমন ১/৪১, তানভীর ইসলাম ১/৪৬)।

খবর বাংলা ট্রিবিউন

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved