1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১:৩০ অপরাহ্ন

যুক্তরাষ্ট্রের ৪৬তম প্রেসিডেন্ট হলেন বাইডেন

Reporter Name
  • Update Time : শনিবার, ৭ নভেম্বর, ২০২০
  • ৬৮ Time View

নিজের জন্মস্থান পেনসিলভানিয়ায় বাইডেনের জয়ী হওয়ার পূর্বাভাস পাওয়ার আগ পর্যন্ত মার্কিন বার্তা সংস্থা এপি ও ফক্স নিউজের হিসেবে বাইডেনের ইলেক্টোরাল ভোটের সংখ্যা ছিল ২৬৪। আর সিএনএন ও বিবিসিসহ বেশকিছু সংবাদমাধ্যমের হিসেবে বাইডেনের ভোট ছিল ২৫৩টি। এইসব সংবাদমাধ্যম এখনও জর্জিয়ায় বাইডেনকে জয়ী বলতে নারাজ। তবে  ২০ ইলেক্টোরাল ভোটের পেনসিলভানিয়ায় নিশ্চিতের পর আর কোনও সংশয় রইলো না। বাইডেন পৌঁছে গেলেন ম্যাজিক ফিগারে।

ডেমোক্র্যাটিক প্রেসিডেন্ট প্রার্থী হওয়ার আগে বারাক ওবামা আমলে ভাইস প্রেসিডেন্ট হিসেবে কাজ করেছেন বাইডেন। ডেলাওয়ারের সবচেয়ে দীর্ঘ আমলের সিনেটরও তিনি। নির্বাচনি প্রচারের সময় থেকেই বাইডেন বলে আসছেন ট্রাম্পের আমলে ক্ষয়ে যাওয়া দেশ পুনর্গঠন করবেন।

সিএনএন আরও আভাস অনুযায়ী যুক্তরাষ্ট্রের পরবর্তী ভাইস প্রেসিডেন্ট হতে যাচ্ছেন কমলা হ্যারিস। এছাড়াও তিনি দেশটির প্রথম নারী এবং কৃষ্ণাঙ্গ ভাইস প্রেসিডেন্টও হবেন। দক্ষিণ এশীয় বংশোদ্ভূত যুক্তরাষ্ট্রের প্রথম ভাইস প্রেসিডেন্টও হবেন তিনি।

২০১৭ সাল থেকে ক্যালিফোর্নিয়া থেকে সিনেটে প্রতিনিধিত্ব করে আসছেন হ্যারিস। জ্যামাইকান বাবা ও ভারতীয় অভিবাসী মায়ের সন্তান তিনি। কৃষ্ণাঙ্গ ব্যাপটিস্ট চার্চ আর হিন্দু মন্দিরে যাতায়াত করে বেড়ে উঠেছেন তিনি।

পেনসিলভানিয়ায় সর্বশেষ ব্যালট গণনা শেষ হলে ট্রাম্পের চেয়ে ৩০ হাজার ভোটে এগিয়ে যান বাইডেন। আর এতেই তাকে জয়ী ঘোষণা করে সিএনএন। খবর বাংলা ট্রিবিউন

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved