এক দিন পার হয়ে গেছে ঢাকায় এসেছে নেপাল ফুটবল দল। ঢাকায় এসে কোয়ারেন্টিনে থেকেও বসে নেই হিমালয় দেশটির ফুবলাররা। আগের দিন করোনাভাইরাস পরীক্ষা হয়েছে সবার। শুক্রবার কোয়ারেন্টিনের বাধ্যবাধকতায় হোটেলের বাইরে যেতে পারেনি যদিও। তবে হোটেলের ভেতরেই হালকা স্ট্রেচিং সেরে নিয়েছে তারা।
কাল শনিবার করোনাভাইরাস পরীক্ষার ফল হাতে পাওয়ার কথা। সেটি পেলে মাঠের অনুশীলন করতে পারবে নেপাল। সেক্ষেত্রে তাদের বিশেষ ব্যবস্থায় কোয়ারেন্টিন পর্ব কমে আসবে। যার অনুমোদন আদায়ে বাংলাদেশ ফুটবল ফেডারেশন এরই মধ্যে স্বাস্থ্য অধিদফতরের সঙ্গে যোগাযোগ রেখে চলছে।
প্রসঙ্গত, আগামী ১৩ ও১৭ জুলাই নেপালের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলবে নেপাল ও বাংলাদেশ। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে হবে দুটি ম্যাচ।
খবর বাংলা ট্রিবিউন