1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ১০:৫৫ অপরাহ্ন

আগের ৩৬ জনকে আবারও ক্যাম্পে ডেকেছেন জেমি ডে

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২০
  • ২৩৫ Time View

গত জুলাইতে বিশ্বকাপ বাছাই পর্বের জন্য ৩৬ সদস্যের বাংলাদেশ দল ঘোষিত হয়েছিল। কিন্তু করোনাভাইরাসের প্রকোপে বাছাই স্থগিত হয়ে যায়। আগামী বছরের যেকোনও সময় ম্যাচগুলো হবে। তার আগে ১৩ ও ১৭ নভেম্বর নেপালের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলবে জামাল ভূঁইয়ারা। দুটি ম্যাচই হবে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে। কোচ জেমি ডে আগের বাছাইকৃত ৩৬ জন খেলোয়াড়কে আবারও ক্যাম্পে ডেকেছেন।

আগামী ২৩ অক্টোবর বিকেল ৫টায় হোটেল সোনারগাঁওয়ে সহকারী কোচ মাসুদ পারভেজ কায়সারের কাছে খেলোয়াড়দের রিপোর্ট করতে বলা হয়েছে। এই হোটেলে থেকে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে হবে অনুশীলন।

৩৬ জনের প্রাথমিক দলে চারজন নতুন মুখ। এরা হলেন- ফিনল্যান্ড প্রবাসী বর্তমানে বসুন্ধরা কিংসের হয়ে খেলা ডিফেন্ডার কাজী তারিক রায়হান, পুলিশ এফসির মিডফিল্ডার নাজমুল ইসলাম ও ফরোয়ার্ড এমএস বাবলু এবং উত্তর বারিধারার ফরোয়ার্ড সুমন রেজা। তাদের ওপর আস্থা রাখছেন ইংলিশ কোচ ডে।

যদিও ক্যাম্পের শুরুতে কোচ ডে ও অধিনায়ক জামাল যোগ দিতে পারছেন না। ডে ইংল্যান্ড, জামাল ডেনমার্ক ও কাজী তারিক ফিনল্যান্ড থেকে ক্যাম্প শুরুর কয়েকদিনের মধ্যে যোগ দেবেন।

ক্যাম্পে যোগ দেওয়ার আগে সুফিল-সোহেল রানাদের আবারও করোনা পরীক্ষা করে আসতে হবে। ক্যাম্পে যোগ দেওয়ার পর আবারও তাদের করোনা পরীক্ষা করবে বাফুফে। নেপাল ম্যাচের আগে স্কোয়াড ছোট করে আনবেন কোচ।

প্রাথমিক দল:

আশরাফুল ইসলাম রানা, আনিসুর রহমান জিকো, শহিদুল আলম সোহেল, পাপ্পু হোসেন, তপু বর্মণ, ইয়াসিন খান, বিশ্বনাথ ঘোষ, সুশান্ত ত্রিপুরা, টুটুল হোসেন বাদশা, রায়হান হাসান, রহমত মিয়া, ইয়াছিন আরাফাত, কাজী তারিক রায়হান, মনজুরুর রহমান মানিক, আতিকুর রহমান ফাহাদ, রবিউল হাসান, বিপলু আহমেদ, মোহাম্মদ ইব্রাহিম, মাসুক মিয়া জনি, মামুনুল ইসলাম, সোহেল রানা, আরিফুর রহমান, রিয়াদুল হাসান, জামাল ভূঁইয়া, মানিক হোসেন মোল্লা, রাকিব হোসেন, নাজমুল ইসলাম রাসেল, মাহবুবুর রহমান সুফিল, মতিন মিয়া, তৌহিদুল আলম সবুজ, সাদ উদ্দিন, নাবিব নেওয়াজ জীবন, ফয়সাল আহমেদ ফাহিম, মো. আবদুল্লাহ, এমএস বাবলু ও সুমন রেজা।

খবর বাংলা ট্রিবিউন

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved