1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ১০:৫৫ অপরাহ্ন

নারী ক্রিকেটারদের প্রধান নির্বাচক মঞ্জুরুল ইসলাম

Reporter Name
  • Update Time : সোমবার, ১৯ অক্টোবর, ২০২০
  • ১০২ Time View

একটা সময় জাতীয় দলের অভিজ্ঞ পেসার ছিলেন মঞ্জুরুল ইসলাম। সেই বাঁহাতি পেসারকেই এবার দেখা যাবে নতুন ভূমিকায়। সাবেক এই ক্রিকেটারকে মেয়েদের ক্রিকেটের প্রধান নির্বাচক পদে নিয়োগ দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

এই পদে এতদিন দায়িত্ব পালন করেছেন সাবেক ক্রিকেটার ও ধারাভাষ্যকার আতাহার আলী খান। আন্তর্জাতিক ধারাভাষ্যকার হিসেবে ব্যস্ততার কারণে এই পদে আর তার থাকা হয়নি। ফলে তার জায়গায় নিয়োগ পেয়েছেন মঞ্জুরুল ইসলাম।

বিসিবির উইমেন্স উইংয়ের চেয়ারম্যান নাদেল চৌধুরী বিষয়টি নিশ্চিত করে বলেছেন, নতুন প্রধান নির্বাচক নভেম্বর থেকেই দায়িত্ব পালন করবেন, ‘আমরা মঞ্জুকে মেয়েদের ক্রিকেটের প্রধান নির্বাচক করেছি। তার চুক্তিটা এক বছরের, আর মেয়াদ শুরু নভেম্বর থেকে। তবে চুক্তি বাড়ানোর অপশন থাকবে, সেক্ষেত্রে মূল্যায়ন করে পরে সিদ্ধান্ত নেওয়া হবে।’

১৭টি টেস্ট ও ৩৪টি ওয়ানডে খেলা মঞ্জুরুলও বিষয়টির কথা স্বীকার করেছেন। বলেছেন, ‘আমাকে বিসিবি এই প্রস্তাব দিয়ে বলেছিল, আমি আগ্রহী কিনা। আমি তাদের ইতিবাচক জবাবই দিয়েছি। অনেক দিন ধরে বিসিবির সঙ্গে কাজ করতে মুখিয়ে ছিলাম। তাই চ্যালেঞ্জ নিতে অপেক্ষায় আছি।’

প্রসঙ্গ, ২০০৮ সালে বিদ্রোহী ইন্ডিয়ান ক্রিকেট লিগে অংশ নেওয়ার পর ক্যারিয়ার আর লম্বা হয়নি তার। ওই ঘটনায় চার বছর জাতীয় দলের জন্য আর বিবেচিত হননি। তার পরেই মনোযোগ দেন কোচিংয়ে। এশিয়ান ক্রিকেট কাউন্সিলের হয়ে চীনে ডেভেলপমেন্ট কোচ হিসেবেও কাজ করেছেন। তার পর দেশে ফিরে বিভিন্ন ঘরোয়া ক্লাব প্রতিযোগিতাতে কোচিং করেছেন বাঁহাতি এই পেসার।

খবর বাংলা ট্রিবিউন

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved