1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৫:১৫ অপরাহ্ন

মৌসুমীর উন্মাদ ‘ভক্ত’

Reporter Name
  • Update Time : শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২০
  • ৮২ Time View
জনপ্রিয় চলচ্চিত্র তারকা মৌসুমী। ছবি: সংগৃহীত।

জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত জনপ্রিয় চিত্রনায়িকা মৌসুমী। ধীরে ধীরে সিনেমা জগতে চমৎকার অভিনয়ের মাধ্যমে তিনি দর্শকদের মনে জায়গা করে নেন। ক্যারিয়ারের শুরুতে টেলিভিশন নাটকে অভিনয় করতে দেখা যায় তাকে। তবে এখন ছোট পর্দায় দেখা যায় না বললেই চলে।

এবার ‘ভক্ত’ নামে একটি একক নাটকে অভিনয় করতে যাচ্ছেন মৌসুমী। নাটকের গল্প গড়ে উঠেছে মৌসুমীর এক পাগল ভক্তের কাণ্ড নিয়ে। এতে মৌসুমী তার নিজ চরিত্রে অভিনয় করবেন। মির্জা রাকিব রচিত নাটকটি পরিচালনা করবেন তারেক সিকদার।

মৌসুমী বলেন, দেশে–বিদেশে আমার অনেক ভক্ত রয়েছেন। ভক্তদের উন্মাদনার কথা বলে শেষ করা যাবে না। অনেক ভক্ত আমাকে এক নজর দেখতে বা কথা বলতে নানা পাগলামি করেছেন। আসলে একেকজন ভক্তের কাণ্ড দিয়ে আলাদা আলাদা গল্প তৈরি করা যায়।

মৌসুমীর পাগল ভক্তের চরিত্রে কোনো পরিচিত মুখ অভিনয় করছেন না। গল্পটি বাস্তবসম্মতভাবে উপস্থাপনার জন্য এটা করেছেন পরিচালক। আজ কক্সবাজারের বিভিন্ন স্থানে এ নাটকের দৃশ্যধারণের কাজ শুরু হবে। আর এ নাটকের মাধ্যমে দীর্ঘ দিন পর শুটিংয়ে ফিরছেন মৌসুমী।  খবর ডেইলি-বাংলাদেশ ডটকম।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved