1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ১০:৫৫ অপরাহ্ন

অনুশীলনের আগে সিদ্দিকুরকে করোনা পরীক্ষা করতে হবে

Reporter Name
  • Update Time : সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২০
  • ৭৬ Time View

অনুশীলনের জন্য হা-পিত্যেশ করছিলেন দেশসেরা গলফার সিদ্দিকুর রহমান। ৬ মার্চ মালয়েশিয়ার এশিয়ান ট্যুর গলফ প্রতিযোগিতা থেকে দেশে ফিরে কাটছে ‘ঘরবন্দি’ জীবন। করোনাভাইরাসের কারণে আর গলফ কোর্সে ফেরা হয়নি তার। তবে আশার কথা, দুয়েকদিনের মধ্যে সাভার গলফ কোর্সে অনুশীলনের সুযোগ হচ্ছে তার। তবে এর আগে সিদ্দিকুরকে করোনা পরীক্ষা করতে হবে।

আগামীকাল (মঙ্গলবার) করোনা পরীক্ষা করাবেন সিদ্দিকুর। তারপর ফল প্রাপ্তি স্বাপেক্ষে নামবেন অনুশীলনে।  বাংলা ট্রিবিউনকে সিদ্দিকুর বলেছেন, ‘সাভার গলফ ক্লাবে অনুশীলন করার আগে করোনা পরীক্ষা করাতে হবে। এরপর নেগেটিভ রিপোর্ট নিয়ে নামতে হবে অনুশীলনে।’

অনেকদিন পর গলফ ক্লাবের সবুজ কোর্সে নামার সুযোগ পেয়ে খুশি এশিয়ান ট্যুরের দুটি শিরোপা জয়ী এই গলফার, ‘আসলে অনেকদিন পর অনুশীলনের সুযোগ এসেছে, এতেই আমি খুশি। গলফ কোর্সে অনুশীলন করতে পারবো। এত দিন বাসায় ফিটনেস ধরে রাখার চেষ্টায় ছিলাম। এখন মাঠের অনুশীলনে ফিরতে পারবো।’

আপাতত সিদ্দিকুরের সামনে কোনও প্রতিযোগিতা নেই। তারপরও নিজেকে ফিরে পাওয়ার লড়াইয়ে দৃঢ় সংকল্প তার, ‘এশিয়ান ট্যুরের জাপান ও দক্ষিণ কোরিয়াতে খেলার সুযোগ হলো না। সামনে আপাতত কোনও প্রতিযোগিতা নেই। ঘরোয়া প্রতিযোগিতাও হওয়া কঠিন। এই সময়ে তাই গলফ কোর্সে নিজেকে ফিরে পাওয়ার লড়াইটা করতে চাইছি। যেন সামনের দিকে যে কোনও প্রতিযোগিতায় অংশ নেওয়ার আগে নিজেকে পুরোপুরি ফিট রাখতে পারি।’

খবর বাংলা ট্রিবিউন

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved