1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৩:৪০ পূর্বাহ্ন

‘দুলু বাবুর্চি’

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২১ মে, ২০২০
  • ৮৩ Time View

লকডাউন উপেক্ষা করে ঈদের শুটিং করতে যাওয়ায় তুমুল সমালোচিত হয়েছেন জাহিদ হাসান। যা তার ৩০ বছরের দীর্ঘ ক্যারিয়ারে সর্বোচ্চ।

সেই নাটকের শুটিং শেষ পর্যন্ত করতে না পরলেও আসছে ঈদে বেশ কিছু বিশেষ নাটকে দেখা যাবে জনপ্রিয় এই অভিনেতাকে। যার সবগুলোই শেষ করেছেন লকডাউনের আগে।
তারমধ্যে উল্লেখযোগ্য কাজ হলো ৭ পর্বের বিশেষ ধারাবাহিক ‘দুলু বাবুর্চি’। যেখানে জাহিদ হাসান অভিনয় করেছেন স্বনামে, হাজির হচ্ছেন বাবুর্চির বেশে।
বৃন্দাবন দাসের রচনায় নাটকটি পরিচালনা করেছেন সাগর জাহান।
সাগর জাহান ধারাবাহিকটির গল্প প্রসঙ্গে জানান, আব্দুল করিম ওরফে দুলু বিদেশ যাওয়ার আগে থেকেই গ্রামের বিয়ে-জন্মদিনসহ বিভিন্ন অনুষ্ঠানে স্ব-উদ্যোগে রান্নার কাজটি করতো। কেউ কেউ তখন থেকেই তাকে দুলু বাবুর্চি নামেও সম্বোধন করতো। এবার মধ্যপ্রাচ্য থেকে ফিরে এসে সে তার পুরনো শখের কাজটিকেই পেশা হিসেবে গ্রহণ করেছে।
তবে নামের শেষে বাবুর্চি শব্দটি নিয়ে বেশ আপত্তি রয়েছে দুলুর। তার যুক্তি, সে একজন সেফ মানে পাচক। এ নিয়ে মাঝে মধ্যে কারও কারও সাথে অপ্রীতিকর পরিস্থিতিরও সৃষ্টি হয়।
এমন গল্প নিয়ে এগিয়ে চলা এই ঈদ ধারাবাহিকের বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করেছেন- আশনা হাবিব ভাবনা, শানারেই দেবী শানু, ফজলুর রহমান বাবু, আ খ ম হাসান, শাহানাজ খুশি, আরফান আহমেদ প্রমুখ।
এনটিভিতে ঈদের ৭দিন সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে প্রচার হবে এটি।

খবর বাংলা ট্রিবিউন

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved