1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
সোমবার, ৩০ নভেম্বর ২০২৬, ০৪:২৭ পূর্বাহ্ন

লাউতারোর ইন্টার মিলান না ছাড়ার পরামর্শ দিয়েছেন সুয়ারেজ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২১ মে, ২০২০
  • ১০০ Time View

সেই কবে থেকে লাউতারো মার্তিনেজকে দলে আনার চেষ্টা চালিয়ে যাচ্ছে বার্সেলোনা। লিওনেল মেসিরও চাওয়া জাতীয় দল সতীর্থের সঙ্গে ক্লাবে জুটি বাঁধার। সেখানে লুইস সুয়ারেজের বারণের খবরে অবাক হওয়ারই কথা। যদিও এখানে আছে নাম বিভ্রাট! লাউতারোর ইন্টার মিলান না ছাড়ার পরামর্শ সুয়ারেজই দিয়েছেন, তবে তিনি বর্তমানে বার্সায় খেলা উরুগুইয়ান স্ট্রাইকার নন, ’৫০-এর দশকে ন্যু ক্যাম্পে খেলা একই নামের সাবেক স্প্যানিশ ফরোয়ার্ড।

২২ বছর বয়সী লাউতারোকে মনে ধরেছে বার্সা কর্তৃপক্ষের। ইতালিয়ান সংবাদমাধ্যমের খবর, আর্জেন্টাইন স্ট্রাইকারকে পেতে ইন্টারের কাছে লোভনীয় প্রস্তাব দিয়েছে কাতালানরা। তরুণ তারকাকে পাওয়ার ইচ্ছা থাকাই স্বাভাবিক, করোনাভাইরাসের কারণে খেলা বন্ধ হওয়ার আগে তিনি ৩১ ম্যাচে করেছেন ১৬ গোল। লাউতারোর নিজেরও ইচ্ছা ন্যু ক্যাম্পে জাতীয় দল সতীর্থ মেসির সঙ্গে খেলার।

যদিও তাকে বার্সেলোনায় যেতে বারণ করেছেন ১৯৬০ সালের ব্যালন ডি’অর জয়ী সুয়ারেজ। ১৯৫৫ সাল থেকে ১৯৬১ সাল পর্যন্ত কাতালান ক্লাবটিতে খেলেছেন সাবেক স্প্যানিশ ফরোয়ার্ড। এরপর তিনি পাড়ি জমিয়েছিলেন ইন্টারে। দুই ক্লাবে খেলার অভিজ্ঞতা থেকে তিনি লাউতারোকে ইন্টারে থেকে যাওয়ার পরামর্শ দিয়েছেন।

ইতালিয়ান ক্রীড়া দৈনিক লা গাজেত্তা দেল্লো স্পোর্তকে সুয়ারেজ বলেছেন, ‘যদি আমি লাউতারোর জায়গায় থাকতাম, তাহলে আমি দল পরিবর্তন করতাম না। থাকব নাকি থাকব না, বিষয়টির সিদ্ধান্ত নেওয়াটা বেশ জটিল। অবশ্য যদি মেসি তাকে ডেকে থাকে, তাহলে তার কাজটা সহজ হয়ে যাবে।’ সঙ্গে যোগ করেছেন, ‘আমরা এমন একজন তরুণ খেলোয়াড়ের কথা বলছি, যার ভবিষ্যতে আরও অনেক চ্যালেঞ্জ নেওয়ার সুযোগ আছে।’

বার্সেলোনা বিশ্বের সেরা ক্লাবগুলোর একটি। তাতে কোনও সন্দেহ নেই ৮৫ বছর বয়সী সুয়ারেজের। তবে ইন্টারে থাকার সিদ্ধান্ত নিলে লাউতারো ভবিষ্যতে আরও লাভবান হবেন বলে মনে করেন তিনি। আর সেজন্যই তিনি বলছেন, ‘আমি (লাউতারোকে) কিছু পরামর্শ দিতে চাই- যেখানে আছো, সেখানেই থাকো।’ খবর বাংলা ট্রিবিউন

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved