1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০১:১৬ পূর্বাহ্ন

বাসায় শুটিং করছেন জনপ্রিয় সাত নির্মাতা

Reporter Name
  • Update Time : সোমবার, ১৮ মে, ২০২০
  • ১০৪ Time View

করোনায় লাইট-ক্যামেরা নিয়ে বাইরে বের হওয়ার উপায় নাই। তাতে কী! এরমধ্যেও চলছে কাজ। বাসায় শুটিং করছেন জনপ্রিয় সাত নির্মাতা। নির্মি ত হচ্ছে সাতটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র।

আসছে ঈদে দর্শকদের জন্য রাখা হচ্ছে এগুলো। নির্মাতাদের মধ্যে আছেন- গিয়াস উদ্দিন সেলিম, নুরুল আলম আতিক, অনিমেষ আইচ, শিহাব শাহীন, সুমন আনোয়ার, সাফায়েত মনসুর রানা ও গৌতম কৈরী।
এই প্রযোজনাগুলোকে একসাথে বলা হচ্ছে, ‘ঘরবন্দি সময়ের গল্প। আলফা-আই স্টুডিওর ব্যানারে নির্মিত এ কাজগুলো দেখানো হবে দীপ্ত টিভিতে।

টেলিভিশন চ্যানেলটি জানায়, বাসা থেকেই সব কাজ হচ্ছে। ইতোমধ্যে কয়েকটির শুটিং শেষ। ঈদের সাত দিন এগুলো দেখানো হবে চ্যানেলটিতে।
স্বল্পদৈর্ঘ্যগুলো প্রযোজনা করছেন শাহরিয়ার শাকিল। তিনি বলেন, ‌‘কোয়ারেন্টিনের সকল বিধি মেনেই প্রত্যেকটি কাজ তৈরি হচ্ছে। শিল্পীরা প্রত্যেকে যার যার বাসা থেকেই অভিনয় করছেন। এক্ষেত্রে চিত্রগ্রহণের ব্যাপারে সহযোগিতা করছেন শিল্পীর পরিবারের কোনও সদস্য, কখনোবা শিল্পী নিজেই।’
জানা যায়, চিত্রগ্রহণের পর সম্পাদনা, সংগীত ও শব্দ সংযোজনার মতো কাজগুলোও হয়েছে কলাকুশলীদের যার যার বাসা থেকেই। তবে এই পুরো প্রক্রিয়া শুরুর আগে নিতে হয়েছে ব্যাপক প্রস্তুতি; দিনের পর দিন ডিজিটাল মাধ্যমে যৌথ সভা করেছেন লেখক, পরিচালক, প্রযোজক, শিল্পী ও অন্যান্য কলাকুশলীরা।

সাতটি স্বল্পদৈর্ঘ্যগুলো হলো- গিয়াস উদ্দিন সেলিমের “কোয়ারেন্টিন”, নুরুল আলম আতিকের ‘করোনার ফুল’, অনিমেষ আইচের ‘একা’, শিহাব শাহীনের ‘লকডাউন’, সুমন আনোয়ারের ‘কাগজের পাখি’, সাফায়েত মনসুর রানার ‘মধ্য নায়ক’ ও গৌতম কৈরীর ‘খোলা জানালা’।
ঈদের দিন থেকে সাত দিন দীপ্ত টিভিতে রাত সাড়ে নটায় প্রচারিত হবে প্রতিটি চলচ্চিত্র। এর পাশাপাশি অনলাইন প্ল্যাটফর্ম বায়স্কোপেও দর্শকরা উপভোগ করতে পারবেন এগুলো।

খবর বাংলা ট্রিবিউন

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved