এ সময় স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর, আওয়ামী লীগের নেতা এবং ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা শাহ্ ইমদাদুল হক উপস্থিত ছিলেন।
শনিবার দুপুরে নগর ভবনে সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা শাহ মো. ইমদাদুল হকের কাছ থেকে মেয়রের দায়িত্ব বুঝে নেন তাপস।
গত ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচনে দক্ষিণে মেয়র নির্বাচিত হন তিনি। টানা তৃতীয় মেয়াদে ঢাকা-১০ আসনের সংসদ সদস্য নির্বাচিত তাপস ওই আসনের দায়িত্ব ছেড়ে মেয়র নির্বাচনে লড়েছিলেন।
খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম