1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৪:৫৫ অপরাহ্ন

প্রধানমন্ত্রীর নেতৃত্বে অর্থনীতি চাঙ্গার লড়াই শুরু হয়েছে: নাসিম

Reporter Name
  • Update Time : রবিবার, ১৭ মে, ২০২০
  • ৮৯ Time View

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মোহাম্মদ নাসিম বলেন, করোনায় বিশ্ব অর্থনীতির বড় বিপর্যয় ঘটলেও বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের অর্থনীতি চাঙ্গা করার লড়াই শুরু হয়েছে। ‘ঈদ উপহার হিসেবে দেশের ৫০ লাখ কর্মহীন পরিবারের প্রত্যেককে আড়াই হাজার টাকার মানবিক সাহায্য প্রদান’ মানবিক প্রধানমন্ত্রীর পক্ষেই সম্ভব বলেও মন্তব্য করেছেন নাসিম।

শনিবার (১৬ মে) বিকালে ঢাকা থেকে ভিডিও কনফারেন্সে সংযুক্ত হয়ে সিরাজগঞ্জের বাগবাটির পিপুলবাড়িয়া স্কুলমাঠে ‘ঈদ উপহার বিতরণ’ কর্মসূচির উদ্বোধনের সময় তিনি এসব কথা বলেন।

ভিডিও বার্তায় শ্রমজীবী মানুষের উদ্দেশে তিনি আরও বলেন, করোনাভাইরাসের সংকট খুব শিগগিরই কেটে যাবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের মানুষ আবার মাথা উঁচু করে দাঁড়াবে, ইনশাআল্লাহ।

বর্তমান সময়ে দলের পাশাপাশি তিনি ও তার ছেলে প্রকৌশলী তানভীর শাকিল জয় নিজেদের অর্থ দিয়ে কাজিপুরের মানুষজনকে খাদ্য সহায়তা ও স্বাস্থ্য সেবা প্রদানের বিষয়টিও উল্লেখ করেন নাসিম।

এসময় বাংলাদেশসহ বিশ্বের করোনা আক্রান্ত মানুষের জন্যে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে দোয়ার আহ্বান জানান নাসিম।

বাগবাটি ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে মোহাম্মদ নাসিমের ‘ঈদ উপহার’ চিনি ময়দা সেমাইসহ খাদ্য সহায়তা কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে জেলা পরিষদ সদস্য গোলাম রব্বানী, বাগবাটি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, রতনকান্দি ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন, আওয়ামী লীগ নেতা শহীদুল ইসলাম শহীদ প্রমুখ উপস্থিত ছিলেন।

খবর বাংলা ট্রিবিউন

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved