1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
সোমবার, ৩০ নভেম্বর ২০২৬, ০৪:১২ পূর্বাহ্ন

তামিমের এবারের চমক রোহিত শর্মা

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১২ মে, ২০২০
  • ১০৫ Time View

করোনাভাইরাসে খেলা নেই। অন্যদিকে ‘ঘরবন্দি’ মানুষও যেন হাঁফিয়ে উঠেছে। তাদের খানিকটা বিনোদন দিতে তামিম ইকবাল শুরু করেছেন ক্রিকেটারদের নিয়ে ‘লাইভ শো’। যেখানে বাংলাদেশ ওপেনার একের পর এক চমক দিচ্ছেন। তামিমের এবারের চমক রোহিত শর্মা। আগামী শুক্রবার তার ফেসবুক লাইভ আড্ডায় থাকবেন ভারতীয় এই ওপেনার।

তামিমের লাইভ আড্ডা বেশ জনপ্রিয়তা পেয়েছে। ইতিমধ্যে সতীর্থ মাশরাফি মুর্তজা, মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহর সঙ্গে আলাপচারিতায় বের করে এনেছেন অজানা অনেক কাহিনি। জুনিয়র ক্রিকেটারদের মধ্যে তাসকিন আহমেদ ও রুবেল হোসেনকে নিয়ে করেছেন আলাদা একটি লাইভ সেশন। সর্বশেষ তার লাইভে ছিলেন বাংলাদেশের তিন সাবেক অধিনায়ক নাঈমুর রহমান, হাবিবুল বাশার ও খালেদ মাহমুদ। এছাড়া আগামীকাল (বুধবার) তামিমের লাইভে থাকবেন দক্ষিণ আফ্রিকান ব্যাটসম্যান ফাফ ডু প্লেসি।

আজই (মঙ্গলবার) সামনের আরেকটি পর্বের অতিথির নাম ঘোষণা করেছেন তামিম। নিজের অফিসিয়াল ফেসবুক পেজের মাধ্যমে শুক্রবার রোহিতের থাকার বিষয়টি নিশ্চিত করেছেন তিনি।

খেলোয়াড়দের এই আড্ডা থেকে ভক্তরা ড্রেসিংরুমের অনেক অজানা তথ্য জানতে পারছেন। তামিম তার সতীর্থ ও সিনিয়র ক্রিকেটারদের সঙ্গে আড্ডার মাধ্যমে অজানা অনেক কিছু জানার সুযোগ করে দিচ্ছেন। শুক্রবার সেখানে থাকছেন রোহিত। ওইদিন ফেসবুক লাইভে তামিমের নতুন রেকর্ডও হয়ে যেতে পারে! এখন পর্যন্ত সবচেয়ে বেশি মানুষ দেখেছে মাশরাফির সঙ্গে তার আড্ডা। ওই লাইভে ছিল এক লাখেরও বেশি দর্শক।

খবর বাংলা ট্রিবিউন

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved