1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
এসি ব্যবহারে শরীরে বাসা বাধে যেসব রোগ - Globalprime24.com
বুধবার, ১৭ জুন ২০২৬, ০৬:২১ অপরাহ্ন

এসি ব্যবহারে শরীরে বাসা বাধে যেসব রোগ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২০
  • ৯৮ Time View

অফিস কিংবা বাড়িতে গরম থেকে বাঁচতে অনেকেই এসি ব্যবহার করে থাকেন। প্রচণ্ড গরমে স্বস্তি পেতে এসিই যেন ভরসা। তবে জানেন কি? দীর্ঘ সময় এসি রুমে থাকলে অ্যাজমা আর অ্যালার্জিসহ দেখা দিতে পারে নানা সমস্যা।

এছাড়াও এসি বা এয়ার কন্ডিশনরের বেশ কয়েকটা ক্ষতিকারক দিকও আছে। জেনে নিন দীর্ঘক্ষণ এয়ার কন্ডিশনড ঘরে থাকলে কী সমস্যা হতে পারে-

ডিহাইড্রেশন 

একটি গবেষণায় দেখা গেছে, যে ব্যক্তিরা অনেক দিন থেকে এসি রুমে থাকছে তাদের অনেকেই ডিহাইড্রেশনে ভুগছে। আসলে এসি ঘরের মধ্যে থেকে সব আর্দ্রতা শুষে নেয়। তাই দীর্ঘ সময় ধরে যদি এসি রুমে থাকার অভ্যাস থাকে তাহলে একটু বেশি পানি পান করুন।

মাথা ব্যথা  

এসি ঘরে থাকায় সবচেয়ে বড় ক্ষতিকর প্রভাব পড়ে মাথায়। দেখা গেছে, দীর্ঘক্ষণ এসি ঘরে থাকার পর মাথা ব্যথা অনেকটাই বেড়ে যায়। এটা হয় কারণ এসি চললে ঘরের দরজা-জানালা বন্ধ থাকে এবং অক্সিজেনের মাত্রায় কমে যায়। এছাড়াও বেশিক্ষণ এসি ঘরে থাকলে শরীর ডিহাইড্রেট হয়ে যায়। ফলে মাথা ব্যথার প্রবণতা অনেকটাই বেড়ে যায়।

শ্বাসকষ্ট হতে পারে 

দীর্ঘক্ষন এসি ঘরে থাকলে চোখ, নাক, গলায় অসুবিধা হতে পারে। অনেকের শ্বাসকষ্ট হতে পারে। একটি সমীক্ষায় দেখা যায় যারা দীর্ঘক্ষন এসি ঘরে থেকেছে তাদের অন্যদের তুলায় শ্বাসকষ্ট হওয়ার প্রবণতা অনেকেটাই বেশি।

সহজেই ক্লান্ত লাগা 

ঘর বা অফিসের এসি এমনভাবে বানানো হয় যাতে শরীর ঠাণ্ডা হয়। তবে গবেষণার তথ্য মতে, যেসব বড়িতে বা অফিসে এসি চলে তারা সহজেই ক্লান্ত হয়ে পড়ে।

শুষ্ক ত্বকের কারণ এসি 

সাধারণত গরমকালে আমরা এসির ব্যবহার বেশি করি। এই সময় সূর্যের তাপও অনেক বেশি থাকে। এর ফলে ত্বক রুক্ষ হয়ে যায়। দেখা দিতে পারে চুলকানির সমস্যাও।

অ্যাজমা ও অ্যালার্জির সমস্যা  

দীর্ঘসময় এসি রুমে থাকলে অ্যাজমা আর অ্যালার্জি বেড়ে যেতে পারে। দেখা গেছে, এসিগুলো নিয়মিত পরিষ্কার করা না হলে অ্যাজমা আর অ্যালার্জি হওয়ার প্রবণতা অনেকটা বেড়ে যায়।

চোখ শুষ্ক হয়ে যায়   

দীর্ঘসময় এসি ঘরে থাকলে চোখ শুষ্ক হয়ে যায়। এর ফলে চোখ ব্যথা বা চুলকাতে পারে। চোখ জ্বালাও করতে পারে। অনেকের ক্ষেত্রে আবার দেখা গেছে তারা অস্পষ্ট দেখছে।

ইনফেকশাস ডিজিজের সম্ভাবনা

যেহেতু দীর্ঘ সময় এসিতে থাকার ফলে নাকের প্যাসেজ ড্রাই হয়ে যায়। তার ফলে মিউকাস মেমব্রেনে জ্বালা-পোড়া হতে পারে বা মিউকাস শুকিয়ে যেতে পারে। এর ফলে ভাইরাস সহজেই শরীরে প্রবেশ করতে পারে। এক্ষেত্রে বিভিন্ন ধরনের সংক্রমিত অসুখের সম্ভাবনা অনেক বেড়ে যায়। সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস, ডেইলি-বাংলাদেশ ডটকম।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved