1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
সোমবার, ৩০ নভেম্বর ২০২৬, ০২:৪২ পূর্বাহ্ন

করোনায় প্রাণ গেলো রহমতগঞ্জ সহ-সভাপতির

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২০
  • ৯৪ Time View

করোনায় আক্রান্ত হয়ে ক্রীড়াঙ্গনে প্রাণ গেলো বর্ষীয়ান এক সংগঠকের। তিনি পুরনো ঢাকার বাসিন্দা ও রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটির সহ-সভাপতি হাজি মোহাম্মদ কাশেম (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিঊন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬০ বছর।

জ্বর-কাশি নিয়ে মঙ্গলবার বারডেমের ইব্রাহিম কার্ডিয়াকে ভর্তি হয়েছিলেন। কিন্তু রাত পেরোনোর আগেই মৃত্যুর কোলে ঢলে পড়েন বর্ষীয়ান এই সংগঠক। পরীক্ষার পর জানা গেছে, তিনি করোনাভাইরাসে পজিটিভ ছিলেন। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে রহমতগঞ্জ ক্লাব।

১৯৮০’র দশকে রহমতগঞ্জের হয়ে তৃতীয় বিভাগ ফুটবল লিগে খেলেছেন মোহাম্মদ কাশেম। এছাড়া ঢাকার ফুটবলে দ্বিতীয় বিভাগের হয়েও খেলেছিলেন। দুই দশক ধরে রহমতগঞ্জের ক্লাবের সঙ্গে সংগঠক হিসেবে যুক্ত ছিলেন। সর্বশেষ ছিলেন ক্লাবটির সহ-সভাপতি।

রহমতগঞ্জ ক্লাবের সাধারণ সম্পাদক ইমতিয়াজ হামিদ সবুজ বাংলা ট্রিবিউনকে জানিয়েছেন, ‌‘গত মঙ্গলবার জ্বর-কাশি নিয়ে ইব্রাহিম কার্ডিয়াকে ভর্তি হন হাজি মোহাম্মদ কাশেম। একপর্যায়ে পরীক্ষার পর জানা যায়, তিনি করোনায় আক্রান্ত ছিলেন। এরপর ওই দিনই রাত ১২টায় কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়ার প্রায় তিন ঘণ্টা পর তিনি মারা যান। মোহাম্মদ কাশেমের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়নি। হাসপাতালের ব্যবস্থাপনাতেই খিলগাঁও তালতলা কবরস্থানে দাফন করা হয়েছে।’

খবর বাংলা ট্রিবিউন

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved