1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
সোমবার, ৩০ নভেম্বর ২০২৬, ০২:৩৮ পূর্বাহ্ন

উপভোগ্য সময় কাটছে আশরাফুলের

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২০
  • ৯৭ Time View

নানা ব্যস্ততায় পরিবারকে খুব একটা সময় দেওয়া হতো না মোহাম্মদ আশরাফুলের। করোনাভাইরাসের কারণে পরিস্থিতিটা এখন তার অনুকূলেই। সব রকমের কার্যক্রম বন্ধ থাকায় হাতে অফুরন্ত সময়। তাই এই সময়টা বনশ্রীর বাসাতেই কাটাচ্ছেন বাংলাদেশের প্রথম পোস্টারবয় আশরাফুল। নিজের মেয়ের পাশাপাশি ভাতিজা-ভাতিজির সঙ্গে উপভোগ্য সময় কাটছে তার।

প্রায় এক মাস হচ্ছে বনশ্রীর বাসায় গৃহবন্দি হয়ে আছেন আশরাফুল। অনেকের কাছেই এই সময়টা বিরক্তির জন্ম দিচ্ছে। সেখানে সর্বকণিষ্ঠ টেস্ট সেঞ্চুরিয়ানের বেলায় ঘটেছে এর উল্টো। বিশেষ করে একমাত্র মেয়ে আরিবা তাসনিমের সঙ্গেই বেশি সময় কাটাচ্ছেন। কখনো কখনো মেয়ের সঙ্গে ক্রিকেট খেলছেন। বাংলা ট্রিবিউনকে নিজের উপভোগ্য করোনাকাল নিয়ে আশরাফুল বললেন, ‘বাসায় বন্দি হয়ে আছি। বউ, বাচ্চা, ভাই-ভাবি, ভাতিজা-ভাতিজিদের নিয়েই সময় কাটছে। ওদের সঙ্গে ক্রিকেট খেলছি, গল্প করছি। এভাবেই সময় কাটছে। এমন সুযোগ তো সব সময় পাওয়া যায় না। আমি উপভোগ করছি। বাচ্চাদের সঙ্গে সময় কাটাচ্ছি। তাদের সঙ্গে খেলাধুলা করছি।’

করোনা মহামারিতে গোটা বিশ্বই এখন অচল। এই পরিস্থিতি থেকে কবে মুক্তি আসবে, তা নিয়ে বাকিদের মতো অনিশ্চয়তায় আছেন আশরাফুলও। তবে মুক্তি পেতে যা করণীয়, সেই কাজটি দ্বিধাহীন ভাবেই করে যাচ্ছেন তিনি, ‘জানি না কবে মুক্তি পাবো। এক মাসেরও বেশি হয়ে যাচ্ছে বাসার মধ্যে আছি। আরও কতদিন থাকবো, সেটাও জানি না। কিন্তু কিছু করার নেই, আমাদের করোনা থেকে মুক্তি পেতে হলে বাসাতেই থাকতে হবে।’

অবশ্য এই সময়ে ভক্তদের ধৈর্য্য ধরে বাসায় থাকার আহ্বান জানিয়েছেন আশরাফুল, ‘করোনা থেকে মুক্তি পেতে হলে আমাদের সচেতন হতে হবে। বাসায় থাকতে হবে। সামাজিক দূরত্ব বজায় রেখে চলতে হবে, পরিষ্কার-পরিচ্ছন্ন থাকতে হবে। এই কাজটি যদি আমরা করতে পারি তাহলে করোনা থেকে মুক্তি পেতে পারবো। সামনে হয়তো আমাদের ভালো দিন অপেক্ষা করছে। তাই এই সময়টায় আমাদের ধৈর্য্য ধরতে হবে।’

খবর বাংলা ট্রিবিউন

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved