1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
সোমবার, ৩০ নভেম্বর ২০২৬, ০২:৪৮ পূর্বাহ্ন

স্বাস্থ্যকর্মীদের শ্রদ্ধা-ভালোবাসায় স্মরণ করলেন মেসি

Reporter Name
  • Update Time : সোমবার, ১৩ এপ্রিল, ২০২০
  • ৯৩ Time View

দিন দিন করোনাভাইরাস পরিস্থিতি আরও কঠিন হচ্ছে। প্রাণঘাতী ভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়েছেই চলেছে। সংকটময় পরিস্থিতিতে যারা নিজেদের জীবন বাজি রেখে চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছেন, সেই স্বাস্থ্যকর্মীদের শ্রদ্ধা-ভালোবাসায় স্মরণ করলেন লিওনেল মেসি।

করোনাভাইরাসে বিশ্ব ক্রীড়াঙ্গনের প্রায় সব খেলা বন্ধ। স্থগিত কিংবা বাতিল হয়ে গেছে ২০২০ সালের বেশিরভাগ প্রতিযোগিতা। ফুটবলেও মারাত্মক প্রভাব ফেলেছে চীনের ‍উহান থেকে ছড়ানো করোনার তাণ্ডব। ইউরোপের অন্য সব দেশের মতো স্থগিত হয়ে গেছে স্প্যানিশ ঘরোয়া লিগ লা লিগা। খেলা না থাকায় ঘরেই সময় কাটছে মেসির। তবে বাইরের সব পরিস্থিতির খবর রাখছেন তিনি।

গত ৪ থেকে ১১ এপ্রিল পর্যন্ত ছিল ‘বিশ্ব স্বাস্থ্যকর্মী সপ্তাহ’। করোনার মধ্যে শেষ হওয়া এবারের উপলক্ষটি স্বাস্থ্যকর্মীদের কেটেছে ভীষণ কঠিনভাবে। স্বাস্থ্যকর্মীদের প্রতি মেসির চিন্তা শুরু থেকেই। তারই ধারাবাহিকতায় আরেকবার তিনি স্মরণ করেছেন বিশ্বের সব স্বাস্থ্যকর্মীদের।

সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে নবজাগত এক শিশুর সঙ্গে এক স্বাস্থ্যকর্মীর ছবি পোস্ট করে তাদের প্রতি ভালোবাসা প্রকাশ করেছেন মেসি, ‘গতকাল (শনিবার) শেষ হয়েছে বিশ্বস্বাস্থ্য কর্মী সপ্তাহ, ইউনিসেফের সঙ্গে যৌথভাবে আমি আমার হৃদয়ের গভীর থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি তাদের কাজের জন্য। অজ্ঞাতনামা সেই সব নায়ক, যারা নিজেদের পরিবার থেকে রাত-দিন দূরে থেকে সেবা দিয়ে যাচ্ছেন, যাতে আমরা কোভিড-১৯ রোগ থেকে নিরাপদে থাকি।’

পোস্টের পরের অংশে মেসি লিখেছেন, ‘এত কিছুর মধ্যে গর্ভবতী মহিলাদের যত্ন নেওয়া এবং শিশু ও কিশোর-কিশোরীদের সুরক্ষিত রাখার প্রতি তাদের মহৎ প্রতিশ্রুতি অব্যাহত রয়েছে।’

খবর বাংলা ট্রিবিউন

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved