1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৩:০৮ পূর্বাহ্ন

করোনা: সচেতনতার বার্তা দিলেন রিয়াজ

Reporter Name
  • Update Time : বুধবার, ১ এপ্রিল, ২০২০
  • ১১৫ Time View

কোভিড-১৯ রোগ প্রতিরোধে সচেতনতার বার্তা দিলেন চিত্রনায়ক রিয়াজ। তার স্ত্রী মুশফিকা তিনা ও তাদের সাড়ে চার বছর বয়সী মেয়ে আমেরা সিদ্দিকী ছড়ায়-ছন্দে তুলে ধরেছেন কয়েকটি নিয়ম।

ব্র্যাকের উদ্যোগে এটি করা হয়েছে কবি ও সমাজসেবক মদনমোহন তর্কালঙ্কারের অমর সৃষ্টি ‘আমার পণ’-এর আদলে।

শুরুটা করেন রিয়াজের স্ত্রী তিনা। আর মায়ের কথার প্রতিধ্বনি করে ছোট্ট আমেরা।

বলে, ‘সকালে উঠিয়া আমি মনে মনে বলি, সারা দিন আমি যেন হাত ধুয়ে চলি। হাঁচি-কাশি পেলে তুমি মুখখানা ঢাকো, রাস্তায় কফ-থুতু ফেলা যাবে নাকো। করোনা থামাতে যদি থাকতে হয় ঘরে, নিয়ম মেনে ঘরে থাকি বাংলাদেশের তরে’।

এর পাশাপাশি করোনাভাইরাস প্রতিরোধে বার্তা দিয়েছেন রিয়াজও। বলেন, ‘আমরা যেন নিয়ম মেনে ঘরে থাকি। যেভাবে বাংলাদেশে করোনাভারাইস সংক্রমিত হচ্ছে তাতে এটা জরুরি। আমরা যদি ঘরে থাকি, নিয়মিত সাবান দিয়ে হাত ধুই, হাঁচি-কাশির শিষ্টাচার মেনে চলি, তাহলে আমার বিশ্বাস, আমরা কিছুটা হলেও করোনা থামাতে পারবো। তাতে আমাদের অনেক প্রিয় মানুষের জীবন বেঁচে যাবে।’

এদিকে জানা যায়, করোনা প্রতিরোধে রিয়াজ তার পুরো পরিবার নিয়ে বাসায় অবস্থান করছেন। অবস্থা স্বাভাবিক না হলে হোম কোয়ারেন্টিনেই থাকছেন তারা।
অন্যদিকে, করোনা সচেতনতায় কাজ করে চলেছে ব্র্যাক। এর আগে কুদ্দুস বয়াতি ও মমতাজকে নিয়ে তৈরি করেছিল সচেতনতামূলক গান। এছাড়া গ্রামগঞ্জে, মহল্লায় মাইকিংয়ের মাধ্যমে সচেতন করছে তারা।

খবর বাংলা ট্রিবিউন

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved