1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
সোমবার, ৩০ নভেম্বর ২০২৬, ০২:১৯ পূর্বাহ্ন

বাংলাদেশ সফরের সম্ভাবনা নেই: পেইন

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২০
  • ৯৭ Time View

এই জুনে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের আওতায় বাংলাদেশে দুটি টেস্ট খেলতে আসার কথা অস্ট্রেলিয়ার। করোনাভাইরাসের কারণে এখন সেটি হবে-ই, তা নিশ্চিত করে বলা যাচ্ছে না। অস্ট্রেলিয়ার টেস্ট অধিনায়ক টিম পেইন তো আকারে-ইঙ্গিতে বলেই দিলেন, এই সিরিজ হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে!

দুই টেস্টের সিরিজটি শুরু হওয়ার কথা ১১ জুন চট্টগ্রামে। দ্বিতীয় ও শেষটি ঢাকায় হওয়ার কথা ১৯ জুন। সেই সিরিজের সম্ভাবনা নিয়ে পেইন বলেছেন, ‘জুনে বাংলাদেশ সফর হওয়ার সম্ভাবনা যে নেই, এটা বোঝার জন্য আপনাকে আইনস্টাইন হতে হবে না।’

তবে সিরিজটা বাতিল হচ্ছে নাকি পেছানো হবে−এ বিষয়ে তিনি নিশ্চিত নন, ‘এটা বাতিল হচ্ছে নাকি পেছানো হবে, সেটা এই মুহূর্তে নিশ্চিত নই। তবে এটা কয়েকটা টেস্ট ম্যাচ মাত্র, দিন শেষে যদি তা মিস করতেই হয়, তাহলে সেটাই হোক।’

করোনার কারণে বেতন কাটা যেতে পারে টিম পেইনদেরও। এজন্য কেন্দ্রীয় চুক্তি ঘোষণা করতে বিলম্ব করছে ক্রিকেট অস্ট্রেলিয়া। টিম জানালেন, তারাও তৈরি এমন কিছুর জন্য, ‘অবশ্যই এ ধরনের কিছু একটা করতে আলোচনা হয়তো আগামী সপ্তাহে শুরু হবে। তাই স্বাভাবিকভাবেই আমাদের তালিকা ঘোষণায় দেরি করতে পারেন। ফুটবল ও বাকি খেলাগুলোর মতো আমাদেরও যদি এমনটি করতে হয়। তাহলে অবশ্যই আমরা তা করবো। যেন এই খেলাটি বেঁচে থাকে, আসন্ন বছরগুলো সঠিক অবস্থায় থাকে।’

খবর বাংলা ট্রিবিউন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved