1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০২:৫৪ অপরাহ্ন

করোনা:মার্কিন সাংবাদিকের মৃত্যু

Reporter Name
  • Update Time : সোমবার, ৩০ মার্চ, ২০২০
  • ৭৬ Time View

যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম সিবিএসের খ্যাতনামা সংবাদিক মারিয়া মেরক্যাডার করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন। মার্কিন সম্প্রচারমাধ্যম সিএনএন সিবিএসের বরাত দিয়ে সোমবার (৩০ মার্চ) এ তথ্য জানিয়েছে।

 

সিএনএন জানিয়েছে, কোভিড-১৯ এ আক্রান্ত হয়ে রোববার (২৯ মার্চ) মারা যান ৫৪ বছর বয়সী এ সাংবাদিক। তিন দশক সিবিএসে কাজ করেছেন তিনি।

ফেব্রুয়ারি মাসের শেষ দিক থেকেই অসুস্থতাজনিত ছুটিতে ছিলেন মারিয়া। সিবিএস বলছে, ‘২০ বছর অত্যন্ত সাহসিকতার সঙ্গে ক্যানসার ও সংশ্লিষ্ট রোগের সঙ্গে যুদ্ধ করেছেন মেরক্যাডার। অসংখ্য চিকিৎসা ও অস্ত্রোপচারের মধ্য দিয়ে গেছেন। সহকর্মী ও পরিবারের কাছে তিনি অনুপ্রেরণা ও আশার প্রতীক।’

সিবিএস নিউজের পররাষ্ট্র ও জাতীয় বিভাগে সংবাদ প্রযোজক হিসেবে কাজ করতেন তিনি। এসময় প্রিন্সেস ডায়নার মৃত্যু ও ৯/১১ এর হামলাসহ বড়সড় অনেক ব্রেকিং নিউজ কভার করেছেন তিনি।

খবর বাংলা ট্রিবিউন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved