1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
সোমবার, ৩০ নভেম্বর ২০২৬, ০১:৩৮ পূর্বাহ্ন

আরেকটি অর্জনের সামনে কোহলি

Reporter Name
  • Update Time : বুধবার, ১১ মার্চ, ২০২০
  • ৯৭ Time View

হঠাৎ করেই দু:সময়ের আবর্তে বিরাট কোহলি। মাত্র ৭৫ রান করেছেন সর্বশেষ তিনটি ওয়ানডে ম্যাচে। দুটি টেস্টসহ টানা পাঁচ ম্যাচে হেরেছেন ভারত অধিনায়ক। গত ছয় বছরের মধ্যে এমন খারাপ সময় তার ক্রিকেট জীবনে আর আসেনি।

অথচ আগামীকাল ধর্মশালার ওয়ানডে দিয়ে দক্ষিণ আফ্রিকার সঙ্গে শুরু হতে যাওয়া তিন ম্যাচের সিরিজেই আরেকটি অর্জনের মুকুট তার মাথায় উঠতে পারে। আর মাত্র ১৩৩ রান করতে পারলেই শচীন টেন্ডুলকারের সঙ্গে ছয় সদস্যের ১২ হাজার ওয়ানডে রান ক্লাবে যোগ দেবেন। তাতে তিনি হবেন ১২ হাজার রানের মালিক দ্বিতীয় ভারতীয় ব্যাটসম্যান। প্রথমজন তো একমেবাদ্বিতীয়ম শচীন টেন্ডুলকার, ১৮ হাজার ৪২৬ রান নিয়ে ক্রিকেট বিশ্বের সর্বোচ্চ ওয়ানডে রানের মালিক। তবে ১২ হাজার রানের ক্লাবে পৌঁছাতে তার পূর্বসূরি পাঁচজনকে ছাড়িয়ে যাবেন কম ম্যাচ খেলে। ১২ হাজারে পৌঁছাতে অন্য সবাই যখন তিন শ’র বেশি ম্যাচ খেলেছেন, কোহলি এ পর্যন্ত খেলেছেন ২৩৯ ইনিংস।

নিউজিল্যান্ডের ব্যর্থতা বর্তমান বিশ্ব ক্রিকেটের অন্যতম সেরা ব্যাটসম্যান কোহলিকে নিশ্চয়ই কুরে কুরে খাচ্ছে। এই সিরিজেই সমালোচকদের জবাব দিতে ব্যাটখানাকে তার শান দিয়ে রাখারই কথা। এর মধ্যে আবার বিতর্কিত এক মন্তব্য করে কোহলি সমালোচকদের ভ্রু কুঁচকে দিয়েছেন আরেক প্রস্ত। সেই যে নিউজিল্যান্ড বিপর্যয়ের পর কোচ রবি শাস্ত্রীর সঙ্গে গলা মিলিয়ে উচ্চকণ্ঠে বলেছেন, টি-টোয়েন্টি বিশ্বকাপের বছরে ওয়ানডে তাদের কাছে অগ্রাধিকার তালিকায় নেই!

তবে কে না জানে নিউজিল্যান্ডে ওয়ানডে সিরিজে ধবলধোলাই হয়ে আসার ঝালটা কোহলি অনভিজ্ঞ দক্ষিণ আফ্রিকা দলের ওপর ঝাড়তে চাইবেন! আর বিশেষ করে যখন পেয়ে যাচ্ছেন ম্যাচজয়ী পেস বোলিং অলরাউন্ডার হার্দিক পান্ডিয়াকে। গত বিশ্বকাপ সেমিফাইনালে নিউজিল্যান্ডের বিপক্ষে সর্বশেষ ওয়ানডে খেলা পান্ডিয়া চোট কাটিয়ে ফিরেছেন ভারত দলে।

কিন্তু দক্ষিণ আফ্রিকা কি সহজেই ছাড়বে ভারতকে? এই দলটিই কিন্তু দেশের মাটিতে অস্ট্রেলিয়াকে ৩-০ হোয়াইটওয়াশ করে এসেছে।

করোনাভাইরাস আর বৃষ্টির হুমকি মাথায় কোহলির দল কুইন্টন ডি ককের দলের সঙ্গে কী করে সেটি দেখার অপেক্ষায় গোটা ভারত।

খবর বাংলা ট্রিবিউন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved