1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০১:১১ অপরাহ্ন

‘স্বরাষ্ট্র মন্ত্রণালয় খালেদা জিয়াকে মুক্তি দেওয়ার এখতিয়ার রাখে না’

Reporter Name
  • Update Time : সোমবার, ৯ মার্চ, ২০২০
  • ৮৪ Time View

কারাবন্দি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জামিন চেয়ে তার পরিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যে আবেদন করেছে সেই চিঠি আইন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। সেখান থেকেই পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। আদালতের বাইরে স্বরাষ্ট্র মন্ত্রণালয় তাকে মুক্তি দেওয়ার এখতিয়ার রাখে না। এ তথ্য জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

সোমবার (৯ মার্চ) রাজধানীর আগারগাঁওয়ের বিভাগীয় পাসপোর্ট অফিসে হজ বুথ সেবা-২০২০ এর  উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘তার পরিবার থেকে একটা আবেদন করেছে। সেই আবেদন অনুযায়ী স্বরাষ্ট্র মন্ত্রণালয় কিন্তু তাকে মুক্তি দেওয়ার ক্ষমতা রাখে না। তাকে মুক্তি দিতে হলে আইনের আশ্রয় এবং আদালতে যেতে হবে। আমরা আইন মন্ত্রণালয়ে সেই চিঠি পাঠিয়ে দিয়েছি মতামতের জন্য। তারাই পরবর্তী ব্যবস্থা নেবে।’

আইন মন্ত্রণালয় দাবি করেছে, এই ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের–এমন প্রশ্ন করা হলে মন্ত্রী বলেন, ‘দেখুন আইনের বাইরে তো আইনমন্ত্রী মহোদয় কিছু বলতে পারেন না। আবার আমরাও যেতে পারি না। আমরা যেখানে যা প্রয়োজন তাই করছি। তার আবেদনটা আমরা আইনি মতামতের জন্য আইন মন্ত্রণালয়ে পাঠিয়েছি। আবারও বলছি, যাই কিছু করতে হয় এটা বিচার বিভাগীয় ব্যবস্থার মাধ্যমে হবে; এর বাইরে কিছু হবে না।’

মুজিববর্ষের সার্বিক নিরাপত্তা নিয়ে প্রশ্ন করা হলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘অনুষ্ঠান সম্পর্কে গতকাল গণভবনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ উদযাপন জাতীয় কমিটির সঙ্গে বাস্তবায়ন কমিটির বৈঠক হয়েছে। জাতীয় কমিটির সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে যেসব সিদ্ধান্ত হয়েছে তা আনুষ্ঠানিকভাবে গণমাধ্যমকে জানানো হয়েছে। ওখানে আমাদের যা যা বলা হয়েছে তাই আমরা অনুসরণ করবো। জাতীয় বাস্তবায়ন কমিটি কী কী করবে সব অনুষ্ঠানসূচি আপনাদের তারাই জানাবে। এখানে আমাদের কিছু বলার নেই।’

আমাদের নিরাপত্তা বাহিনী এবং এই দেশের জনগণ উম্মুখ হয়ে ছিল তারা এই মুজিববর্ষটা হৃদয় দিয়ে পালন করবে। যে ভাইরাসের কথা বলা হচ্ছে সেটা আমাদের জনগণকে আটকে রাখতে পারবে না। জনগণ যে যার জায়গা থেকে মুজিববর্ষ পালন করবে। যে কোনও কিছুতে আমাদের নিরাপত্তাবাহিনী সবসময় সজাগ থাকে। এই আনন্দের দিনে কেউ কোনও ধরনের বিব্রতকর পরিস্থিতি সৃষ্টির চেষ্টা আমার মনে হয় করবে না বা সাহস করবে না।

পাসপোর্ট ও ইমিগ্রেশনের ডিজি সাকিল আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোস্তাফা কামাল উদ্দিন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা বিভাগের সচিব শহিদুজ্জামান, ধর্ম মন্ত্রণালয়ের সচিব নুরুল ইসলাম প্রমুখ।

খবর বাংলা ট্রিবিউন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved