1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
শনিবার, ১১ জুলাই ২০২৬, ০৪:৫৪ পূর্বাহ্ন

৯ বছরে রকমারি ডটকম

Reporter Name
  • Update Time : সোমবার, ২০ জানুয়ারী, ২০২০
  • ২৫৬ Time View
ছবি: সংগৃহীত

বই বিক্রির ওয়েবসাইট রকমারি ডটকম ৯ বছরে পা দিয়েছে। ৫৬ হাজার বর্গমাইলজুড়ে বই ছড়িয়ে দেয়ার টার্গেটে ২০১২ সালের ১৯ জানুয়ারি রকমারি ডটকম যাত্রা শুরু করে।

রকমারি ডটকমের প্রোডাক্ট টিম মেম্বার মনযুরুল হক জানান, এখন থেকে ৮ বছর আগে ইন্টারনেট থেকে জিনিসপত্র কেনার প্রচলন ছিল না বললেই চলে। অনলাইনে কেনাকাটার বিষয়টি জনপ্রিয় তো ছিলই না বরং অনেকের জন্য ছিল অবাক করা কিংবা অবাস্তব একটা ব্যাপার। সে সময় রকমারির প্রধান নির্বাহী মাহমুদুল হাসান অনলাইনে বইয়ের দোকান হিসেবে রকমারি ডটকম চালু করেন।

রকমারি কর্তৃপক্ষ জানিয়েছে, ১০০টি বই নিয়ে শুরু করা অনলাইন বুকশপটিতে আজ এন্ট্রি করা আছে ২ লক্ষাধিক বই! প্রতিদিন প্রায় ৪০০০ থেকে ৫০০০ পার্সেল পৌঁছে যাচ্ছে মানুষের কাছে।

মনযুরুল হক বলেন, শুরুর দিকে মানুষের মধ্যে নানারকম সংশয় ছিলো। সংশয় এবং কৌতূহলের মিশ্রিত অনুভূতি নিয়ে কিছু মানুষ কেনা শুরু করলেন বই। তারপরের গল্পটা সুন্দর। রকমারি নিজেদের প্রচারণা যতটা করেছে, মানুষ তার চেয়ে বেশি করে দিয়েছে। বইপড়ুয়া মানুষরা নিজেদের মধ্যে আলাপে রকমারির প্রসঙ্গ তুলবে না, এমন ঘটনা কমই ঘটে! খবর যুগান্তর।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved