দেশে করোনা ভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে গত আট মাসের মধ্যে আজ সর্বনিম্ন ১৩ জন মারা গেছেন। এর আগে গত বছরের মে মাসের ১২ তারিখে ১১ জন মারা গিয়েছিল।
গত একদিনে সারাদেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও ১৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে মোট মৃতের সংখ্যা দাঁড়ালো ৭ হাজার ৮৬২ জন।
২৪ ঘণ্টায় দেশে ১৩ হাজার ৬৭৮ জনের নমুনা পরীক্ষা হয়েছে যাদের মধ্যে নতুন করে ৭৬২ জন শনাক্ত হয়েছে। দেশে মোট শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫ লাখ ২৬ হাজার ৪৮৫ জন।
আজ শুক্রবার (১৫ জানুয়ারি) দুপুরে করোনা ভাইরাসের বিষয়ে স্বাস্থ্য অধিদফতরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এ সময়ের মধ্যে সুস্থ হয়েছেন ৭১৮ জন। এ নিয়ে মোট সুস্থ হয়েছেন ৪ লাখ ৭১ হাজার ১২৩ জন।
উল্লেখ্য যে, বাংলাদেশে গত ৮ মার্চ প্রথম করোনা ভাইরাসের রোগী শনাক্ত হলেও প্রথম মৃত্যুর খবর আসে ১৮ মার্চ।