1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৮:৩২ অপরাহ্ন

৮০০ বছরের পুরনো স্বর্ণ সুড়ঙ্গের খোঁজ পেলো বিজ্ঞানীরা

Reporter Name
  • Update Time : শনিবার, ২ নভেম্বর, ২০১৯
  • ৯১ Time View

ইসরাইলে ৮০০ বছরের পুরনো স্বর্ণের সুড়ঙ্গের খোঁজ পেয়েছেন বিজ্ঞানীরা। পাওয়া গেছে যোদ্ধাদের গোপন সদর দফতরও। সম্প্রতি উন্নত লেজার প্রযুক্তি ব্যবহার করে সুড়ঙ্গটির খোঁজ পান ন্যাশনাল জিয়োগ্রাফিক চ্যানেলের বিজ্ঞানী লিন ও তার দল।

লিন জানান, একাদশ শতকে ধর্মযুদ্ধের সময় ইসরাইলের শহর একরির নিচে খ্রিস্টান যোদ্ধারা সুড়ঙ্গটি নির্মাণ করেছিলেন। মুসলিমদের সঙ্গে ধর্মযুদ্ধের সময় ওই শহরই ছিল যোদ্ধাদের সদর দফতর। যেন সহজে খুঁজে পাওয়া না যায় এজন্য একরি শহরের মাটির অনেকটা নিচে ওই সুড়ঙ্গ নির্মাণ করা হয়েছিল। গোপন সুড়ঙ্গ দিয়ে সদর দফতরে পৌঁছতেন যোদ্ধারা। এই সুড়ঙ্গ দিয়েই তারা যুদ্ধের প্রয়োজনীয় সামগ্রী ও প্রচুর স্বর্ণ নিয়ে যেতেন।

অনেক ইতিহাসবিদ মনে করেন, সুড়ঙ্গটি স্বর্ণের মতো মূল্যবান সম্পদ নিয়ে যাওয়ার পাশাপাশি সেনাদের লুকিয়ে থাকা ও পালানোর রাস্তা হিসেবেও ব্যবহৃত হতো। সুড়ঙ্গটি মাটির ঠিক কতটা নিচে রয়েছে এবং এর বিস্তৃতি কতটা জায়গাজুড়ে তা জানার চেষ্টা চালাচ্ছেন বিজ্ঞানীরা।

একরি শহরে মাটির উপরে খ্রিস্টান ধর্মযোদ্ধাদের সদর দফতরের ধ্বংসস্তূপ এখনও রয়েছে।

বিজ্ঞানীদের অনুমান, আরও ভালো করে খোঁড়াখুঁড়ি করলে যোদ্ধাদের লুকিয়ে রাখা অনেক স্বর্ণ উদ্ধার করা যাবে। আনন্দবাজার। খবর দৈনিক যুগান্তরের।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved