1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১০:৪৩ পূর্বাহ্ন

৭৩-এ বিএনপির মহাসচিব মির্জা ফখরুল

Reporter Name
  • Update Time : রবিবার, ২৬ জানুয়ারী, ২০২০
  • ৭৭ Time View
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ফাইল ছবি, সংগৃহীত।

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জন্মদিন আজ। ১৯৪৮ সালের ২৬ জানুয়ারি ঠাকুরগাঁওয়ে জন্মগ্রহণ করেন তিনি।

মির্জা ফখরুল দীর্ঘদিন অধ্যাপনা করেছেন। পরবর্তী সময়ে তিনি বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত হন। বর্তমানে দেশের অন্যতম বৃহৎ রাজনৈতিক দল বিএনপির মহাসচিব পদে আছেন। বাংলাদেশের রাজনীতিতে একজন সজ্জন ব্যাক্তি হিসেবে সব মহলে তার পরিচিতি রয়েছে।

মির্জা ফখরুলের বাবার নাম মির্জা রুহুল আমিন। তিনি ছিলেন সাবেক মন্ত্রী। মির্জা ফখরুল ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতি বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।

‘৭১-এর মুক্তিযুদ্ধে সক্রিয় অংশগ্রহণ করেন মির্জা ফখরুল। ছাত্র ইউনিয়নের মাধ্যমে তার রাজনীতি শুরু। ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় ছাত্র ইউনিয়ের গুরুত্বপূর্ণ পদে ছিলেন।

ছাত্রজীবন শেষে পরবর্তীতে দীর্ঘদিন অধ্যাপনা করেন। পরে বিএনপির রাজনীতিতে যুক্ত হন। বিএনপির মনোনয়নে তিনি দুবার এমপি হন। দুবার মন্ত্রীত্বের দায়িত্বও পালন করেন।

২০১১ সালের মার্চে বিএনপির মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন মৃত্যুবরণ করলে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া তাকে দলের ভারপ্রাপ্ত মহাসচিবের দায়িত্ব দেন। ২০১৬ সালের ১৯ মার্চ দলটির ষষ্ঠ জাতীয় সম্মেলনে মির্জা ফখরুল মহাসচিব পদে নির্বাচিত হন।খবর যুগান্তর।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved