1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
৭০০ টাকার পণ্য ৫ টাকায় - Globalprime24.com
বুধবার, ১০ জুন ২০২৬, ০৩:৪২ অপরাহ্ন

৭০০ টাকার পণ্য ৫ টাকায়

গ্লোবাল প্রাইম ডেস্ক
  • Update Time : বুধবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৩
  • ২০৩ Time View

৭০০ টাকার পণ্য মাত্র ৫ টাকায়। দুঃস্থ মানুষের কল্যাণে এমনই ভিন্নধর্মী উদ্যোগ নিয়েছে বিদ্যানন্দ ফাউন্ডেশন। তাদের ব্যতিক্রমী এ আয়োজন এবার এসেছে রাজশাহী শহরে। ‘৫ টাকার হাট’ নামক এই উদ্যোগের আয়োজন করা হয় বুধবার (২৭ সেপ্টেম্বর)। শহরের একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত বিশেষ এ বাজারে ছিল নানারকম পণ্য। এগুলোর দাম ছিল এক থেকে পাঁচ টাকার মধ্যে।

বুধবার (২৭ সেপ্টেম্বর) সকালে বিদ্যানন্দের মানবিক ও ভিন্নধর্মী এ আয়োজনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহীর অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আনিসুল ইসলাম। অনুষ্ঠানে বিদ্যানন্দ ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান ফারুখ আহমেদ সভাপতিত্ব করেন।

বঞ্চিত মানুষের জন্য আয়োজিত বিশেষ এই হাটে ছিল চাল, ডাল, তেল, আটা, লবণ, ডিম, মুরগি, মাছ, শাকসবজি, স্যান্ডেল, টি-শার্ট, বাচ্চাদের শিক্ষা সামগ্রীসহ নানারকম পণ্য। এমন প্রতীকী মূল্যের বাজারের ব্যবস্থা দেখে ক্রেতাদের মধ্যেও বেশ আগ্রহ দেখা যায়। তারা এমন আয়োজন দেখে ধন্যবাদ জানিয়েছে আয়োজকদের।

দিনব্যাপী এ বিশেষ বাজারে প্রায় ২২০টি পরিবার বাজার করার সুযোগ পেয়েছে। এ বাজার থেকে এক টাকায় এক কেজি চাল, দুই টাকায় এক কেজি ডাল, তিন টাকায় এক লিটার তেল, এক টাকায় ১ কেজি আলু, পাঁচ টাকায় একটি ব্রয়লার মুরগি এভাবে নানা রকম পণ্য কেনার সুবিধা পেয়েছে দরিদ্র পরিবারগুলো। এ মূল্যে প্রতিটি পরিবার প্রায় ৬০০ থেকে ৭০০ টাকা সমমূল্যের বাজার কিনতে পারে এই হাট থেকে।

বিদ্যানন্দের রাজশাহী শাখা প্রধান মৌসুমি আক্তার বলেন, আমাদের এখানে যে প্রতীকী দাম রাখা হয়েছে, এর মধ্যে সর্বনিম্ন এক টাকা থেকে শুরু করে সর্বোচ্চ পাঁচ টাকায় পণ্য পাওয়া যায়। প্রতিটি পরিবার যেন সমান পরিমাণ জিনিস পায়, সেটা নিশ্চিত করতে আমরা কিছু নিয়ম করে দিয়েছি।

মৌসুমি আক্তার আরো বলেন, মূলত দরিদ্র মানুষকে পণ্য বাছাই করার স্বাধীনতা দেওয়ার জন্যই এই বাজারের আয়োজন। এ বাজারের সুবিধা যেন শুধু গরিবরা পায়, তা নিশ্চিত করতে বিদ্যানন্দের সদস্যরা আগেই বিভিন্ন এলাকায় সার্ভে করে সুবিধাবঞ্চিত মানুষদের চিহ্নিত করে। তারাই এখান থেকে বাজার করতে পারবেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved