২৪ সপ্তাহ গর্ভে থাকার পর এক শিশুর জন্ম হয়েছে । ওজন মাত্র ৪০০ গ্রাম। শিভানা নামের এ শিশুর জন্ম ভারতের পুনেতে। শিভানার চিকিৎসক জানিয়েছেন, ‘ভারতে শিভানা-ই সবচেয়ে কম ওজনে জন্ম নেওয়া শিশু।’ সূত্র : টাইমস অব ইন্ডিয়া।
প্রতিবেদনে বলা হয়েছে, গত বছরের ২১ মে জন্ম হয় শিভানার। এরপর তিন মাসের বেশি সময় আইসিইউতে রাখা হয়। ৯৪ দিন আইসিইউতে রাখার পর তার ওজন হয় ২ কেজি ১৩০ গ্রাম। ২৩ আগস্ট শিশুটিকে হাসপাতাল থেকে ছাড়া হয়। এ সময় তার ওজন বেড়ে পাঁচগুনেরও বেশি হয়।
স্বাভাবিক সময়ে একটি শিশুর জন্ম হলে সাধারণত ওজন হয় আড়াই কেজি।