1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
৫২ জনের মুক্তিযোদ্ধা সনদ বাতিল, রয়েছে বঙ্গবন্ধুর খুনিও - Globalprime24.com
বুধবার, ১০ জুন ২০২৬, ০২:৫৫ পূর্বাহ্ন

৫২ জনের মুক্তিযোদ্ধা সনদ বাতিল, রয়েছে বঙ্গবন্ধুর খুনিও

নিজস্ব প্রতিবেদক:
  • Update Time : রবিবার, ১০ জানুয়ারী, ২০২১
  • ১১৩ Time View
ফাইল ছবি, সংগৃহীত।

জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের (জামুকা) সুপারিশে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের খুনি মোসলেহ উদ্দিন খানসহ ৫২ জন মুক্তিযোদ্ধার গেজেট ও সনদ বাতিল করা হয়েছে।

গত ৫ জানুয়ারি জামুকার ৭০তম সভার সুপারিশের আলোকে তাদের মুক্তিযোদ্ধা সনদ বাতিল করে গেজেট হয়। তবে সেই গেজেট আজ রবিবার (১০ জানুয়ারি) প্রকাশ করা হয়।

এর আগে গত বছরের ১৯ নভেম্বর জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের (জামুকা) ৭০তম সভায় সেনাবাহিনীর বরখাস্ত রিসালদার মোসলেহ উদ্দিনসহ ৫২ জন মুক্তিযোদ্ধার সনদ বাতিলের সুপারিশ করা হয়। সেই সুপারিশের প্রেক্ষিতে তাদের সনদ বাতিল করে গেজেট প্রকাশ করা হলো।

উল্লেখ্য যে, সপরিবারে বঙ্গবন্ধুকে ১৯৭৫ সালের ১৫ অগাস্ট হত্যা করা হয়। বঙ্গবন্ধুর খুনিদের মধ্যে ফাঁসির দণ্ডপ্রাপ্ত মোসলেহ উদ্দিনসহ পাঁচজন পালিয়ে আছেন, যাদের মধ্যে চারজন মুক্তিযোদ্ধা হিসেবে বীরত্বের খেতাব পেয়েছিলেন। এক আদেশে তাদের সেই খেতাব স্থগিত রাখার নির্দেশ দিয়েছে উচ্চ আদালত।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved