1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
৫২৪৩ প্রতিষ্ঠানের সবাই পাস - Globalprime24.com
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০১:৫৬ পূর্বাহ্ন

৫২৪৩ প্রতিষ্ঠানের সবাই পাস

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৩১ ডিসেম্বর, ২০১৯
  • ২২৪ Time View

চলতি বছর জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষায় ৫২৪৩ প্রতিষ্ঠানের সবাই পাস করেছে। শতভাগ পাস করা স্কুল-মাদ্রাসার সংখ্যা গতবারের চেয়ে ৪৭৪টি বেড়েছে।

মঙ্গলবার শিক্ষা মন্ত্রণালয়ে জেএসসি-জেডিসি পরীক্ষার ফল ঘোষণা উপলক্ষে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

তিনি জানান, এবার ৫ হাজার ২৪৩ স্কুল ও মাদ্রাসার সবাই পাস করেছে। অন্যদিকে ৩৩ শিক্ষাপ্রতিষ্ঠানের কেউ পাস করতে পারেনি।

গত বছর শতভাগ পাস শিক্ষাপ্রতিষ্ঠানের সংখ্যা ছিল চার হাজার ৭৬৯টি এবং শূন্য পাস প্রতিষ্ঠানের সংখ্যা ছিল ৪৩টি। ফেল করা শিক্ষাপ্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে বলে জানান মন্ত্রী।

এবার জেএসসি ও জেডিসিতে গড় পাসের হার ৮৭ দশমিক ৯০ শতাংশ। এর মধ্যে জেএসসিতে পাসের হার ৮৭ দশমিক ৫৮ শতাংশ। আর জেডিসিতে ৮৯ দশমিক ৭৭ শতাংশ।

গত বছর পাসের হার ছিল ৮৫ দশমিক ৮৩ শতাংশ। এই হিসাবে গতবারের চেয়ে এবার বেড়েছে ২.০৭ শতাংশ। খবর যুগান্তর।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved