1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৬:৩১ পূর্বাহ্ন

৩ ভাই পিটিয়ে মারল এক ভাইকে

গ্লোবাল প্রাইম ডেস্ক
  • Update Time : বৃহস্পতিবার, ১৯ জানুয়ারী, ২০২৩
  • ১১২ Time View
প্রতীকী ছবি।

তিন সহোদর ভাইয়ের বিরুদ্ধে অভিযোগ উঠেছে তাদেরই এক সহোদর ভাইকে পিটিয়ে হত্যার। হতভাগা ঐ ব্যক্তির নাম নুরুল আমিন (৬০)। সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার শ্রীপুর গ্রামে বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে পৈতৃক ভিটায় নতুন বসতঘর তৈরি করাকে কেন্দ্র করে এ হত্যার ঘটনা ঘটে। নিহত নুরুল আমিন উপজেলার দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের শ্রীপুর গ্রামের মৃত তাহির আলী ছেলে।

নিহতের ছোট ছেলে তরিকুল ইসলাম তয়ন বলেন, উপজেলার শ্রীপুর গ্রামে আমার দাদা তাহির আলী নিজ বসতবাড়িতে দুই স্ত্রীর ছয় ছেলে সন্তান রেখে প্রায় ১৫ বছর আগে মারা যান। মৃত্যুর পর দুই স্ত্রীর সন্তানদের মধ্যে পৈতৃক ভিটার ভাগবাটোয়ারা নিয়ে প্রায়ই ঝগড়া লেগে থাকত।

বৃহস্পতিবার সকালে পৈতৃক ভিটায় পুরনো বসতঘর ভেঙে নতুন বসতঘর তৈরি করতে যান আমার ছোট চাচা শাহ পরান। এর পর আমার আপন তিন চাচা নুরুল হক, শাহ আলম, শাহজাহান তাদের পরিবারের লোকজন নিয়ে ঘর তৈরিতে বাধা দেন। আমার বাবা ছোট (সৎ ভাই) চাচা শাহ পরানের পক্ষে ঘর তৈরিতে সহযোগিতা করতে গেলে আমার আপন তিন চাচা ও তাদের পরিবারের লোকজন সংঘবদ্ধ হয়ে আমার বাবাকে বেধড়ক মারধর করে আহত করে। পরে প্রতিবেশীরা আহতাবস্থায় তাকে তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ ইফতেখার হোসেন বলেন, ওই হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেফতারে পুলিশ অভিযান চলাচ্ছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved