1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০২:১১ পূর্বাহ্ন

৩ বছরের হবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স কোর্স

গ্লোবাল প্রাইম ডেস্ক
  • Update Time : রবিবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৩৬ Time View

সম্মান বা অনার্স কোর্সের মেয়াদ কমিয়ে তিন বছর করার উদ্যোগ নিয়েছে সরকার যা এখন রয়েছে চার বছরের। শিক্ষা উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক এম আমিনুল ইসলাম রোববার (৯ ফেব্রুয়ারী) আন্তর্জাতিক শিক্ষা দিবস উপলক্ষে ঢাকার আন্তর্জাতিক মাতৃভাষা ইন্সটিটিউটে আয়োজিত অনুষ্ঠানে এ কথা জানিয়েছেন।



অধ্যাপক এম আমিনুল ইসলাম বলেন, জাতীয় বিশ্ববিদ্যালয়ের চার বছরের অনার্স কোর্সকে তিন বছরের করা হবে। বাকি এক বছরে ডিপ্লোমা ও কারিগরি ওপর ব্যাপকভাবে শিক্ষা দেওয়া হবে। একটা অনার্সের সার্টিফিকেট দেওয়া হবে; আরেকটা ডিপ্লোমার সার্টিফিকেট দেওয়া হবে, যে সার্টিফিকেট ব্যাপকভাবে গ্রহণযোগ্য হবে।



তিনি আরও বলেন, তার অনার্স পড়ার যে স্বপ্ন তাও ঠিকে থাকল, আর অনেক ভালো চাকরিও পেলো। এছাড়া কর্মসংস্থানে গিয়ে বেগ পেতে হবে না। একটা অভিনব অসাধারণ সিদ্ধান্ত হতে যাচ্ছে বলে মনে করেন তিনি।



মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব সিদ্দিক জোবায়ের-এর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার, ইউজিসি সদস্য অধ্যাপক সাইদুর রহমান, কারিগরি ও মাদ্রাসার শিক্ষা বিভাগের সচিব কবিরুল ইসলাম, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব আবু তাহের মো. মাসুদ খান ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের চেয়ারম্যান অধ্যাপক আব্দুর রাজ্জাক।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved