1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৩:৪৮ পূর্বাহ্ন

২৯ সেপ্টেম্বরের মুখোমুখি বিতর্কের জন্য প্রস্তুত হচ্ছেন ট্রাম্প-বাইডেন

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২০
  • ৮৪ Time View

আমেরিকার নির্বাচনে প্রেসিডেন্ট প্রার্থীদের বিতর্ক দীর্ঘদিনের রাজনৈতিক প্রথা। এ বিতর্কের মধ্য দিয়ে নিশ্চিত ভোটাররা জেনে নিতে পারে তাদের প্রার্থী কতটুকু প্রস্তুত। আর দোদুল্যমান ভোটাররাও সিদ্ধান্ত নিতে পারেন কোন প্রার্থী তাদের ভোট পাওয়ার যোগ্য।

ডেমোক্র্যাটরা বলছেন, প্রেসিডেন্ট ট্রাম্প ও ডেমোক্র্যাট প্রার্থী বাইডেনের মধ্যে আগামী ২৯ সেপ্টেম্বর অনুষ্ঠিতব্য মুখোমুখি নির্বাচনী বিতর্কে একজন সংবেদনশীল যোগ্য রাজনীতিক হিসেবে জো বাইডেনকে দেখতে পাবে জনগণ। বাইডেনের প্রচার শিবির থেকে জানানো হয়েছে, তিনি তিনটি বিতর্কেই যোগ দেবেন। এ জন্য প্রস্তুতিও নিচ্ছেন।

আর ট্রাম্পের প্রচারণা শিবির থেকে বলা হয়েছে, প্রেসিডেন্ট ট্রাম্প জো বাইডেনের সঙ্গে বিতর্কের জন্য মুখিয়ে আছেন। আগামী ২৯ সেপ্টেম্বর তিনি বাইডেনের মানসিক শক্তির ‘পরীক্ষা’ নেবেন।

ট্রাম্পের প্রচার শিবির থেকে বাইডেনকে তিনটির বেশি বিতর্কের জন্য আহ্বান জানানো হয়েছে। কিন্তু ডেমোক্র্যাটিক পার্টির পক্ষ থেকে ট্রাম্পের সঙ্গে তিনটার বেশি বিতর্কে না যাওয়ার জন্য পরামর্শ দেওয়া হয়েছে। তাদের ধারণা, ট্রাম্প সত্যি কথা খুব কম বলবেন বিতর্ক চলাকালে। তাই বাইডেনকে যথেষ্ট বেগ পেতে হবে তাকে সামাল দিতে। তাই মুখোমুখি বিতর্ক চলাকালে বাইডেন যদি অপ্রস্তুত হয়ে পড়েন তো ভোটের বাক্সে তার ব্যাপক প্রভাব পড়বে।

২৯ সেপ্টেম্বর ট্রাম্প-বাইডেন বিতর্কের পর ভাইস প্রেসিডেন্ট পদে প্রার্থী মাইক পেন্স ও ডেমোক্র্যাট কমলা হ্যারিসের মধ্যে হবে এক দফা বিতর্ক হবে। যুক্তরাষ্ট্রের নির্বাচনী মৌসুমে এসব বিতর্কের দিকে দৃষ্টি থাকে যুক্তরাষ্ট্রসহ গোটা বিশ্বের সচেতন মহলের। বলা হয়ে থাকে, মার্কিন প্রেসিডেন্ট প্রার্থীদের এই মুখোমুখি বিতর্ক হলো এ সময়ের প্রধানতম আকর্ষণীয় রাজনৈতিক ইভেন্ট।

প্রথম বিতর্কে মডারেটর বা সঞ্চালক হিসেবে কে থাকবেন তাও ঘোষণা করা হয়েছে। তিনি হলেন ফক্স নিউজ সানডের উপস্থাপক ক্রিস ওয়ালেস। তিনি ক্লিভল্যান্ডে ২৯ সেপ্টেম্বর প্রথম প্রেসিডেন্সিয়াল বিতর্কের সঞ্চালকের দায়িত্ব পালন করবেন। দ্বিতীয় বিতর্ক হবে মিয়ামিতে। সেখানে ১৫ অক্টোবর টাউন হল স্টাইলে বিতর্ক হবে। এতে মডারেটর থাকবেন সি-স্প্যান-এর স্টিভ স্কালি। নাশভিলে প্রেসিডেন্সিয়াল শেষ বিতর্ক হবে ২২ অক্টোবর। তাতে উপস্থাপক থাকবেন ক্রিশ্চেন ওয়েলকার।

অন্যদিকে ভাইস প্রেসিডেন্ট প্রার্থীদের বিতর্ক হবে উটাহ রাজ্যের সল্ট লেক সিটিতে। এই বিতর্ক হবে ৭ অক্টোবর। এতে মডারেটর থাকবেন ইউএসএ টুডে পত্রিকার ওয়াশিংটন ব্যুরো প্রধান সুসান পেইজ। সব বিতর্কই স্থানীয় সময় রাত ৯টায় শুরু হয়ে সাড়ে ১০টা পর্যন্ত স্থায়ী হওয়ার কথা। এর মধ্যে থাকবে না কোনো বাণিজ্যিক বিজ্ঞাপন বিরতি। —সিএনএন, ইত্তেফাক।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved