কোরিয়ান ইয়োহান ‘টিএসটি’ ব্যান্ডের জনপ্রিয় পপ গায়ক ইয়োহান মারা গেছে। মৃত্যুাকালে তার বয়স হয়েছিল ২৮ বছর। তার আসল নাম কিম জিয়ং হওয়ান। তবে কী কারণে তার মৃত্যু হয়েছে তা এখনো জানা যায় নি।
মাইক্রোব্লগিং সাইট টুইটারে এই গায়কের মৃত্যু খবরটি জানিয়েছে কেজি মিউজিক এন্টারটেইনমেন্ট।
সংগীত প্রযোজনা প্রতিষ্ঠানটির পক্ষ থেকে এক টুইটে লেখা হয়, টিএসটি ব্যান্ডের সদস্য ইয়োহান জুন মারা গেছেন। তার পরিবার শোকাহত। মিডিয়ার প্রতি অনুরোধ ইয়োহানের মৃত্যুর কারণ নিয়ে কোনো প্রকার গুজব ছড়াবেন না। আমাদের পক্ষ থেকে গভীর শোক ও সমবেদনা রইল।’
২০১৩ সালে কে-পপ ইন্ডাস্ট্রিতে যাত্রা শুরু করেন ইয়োহান। শুরুতে ‘এনওএম’ ব্যান্ডের সঙ্গে যুক্ত ছিলেন। এরপর ২০১৭ সালে ‘টিএসটি’ ব্যান্ডে যোগ দেন। স্থানীয় সংবাদমাধ্যমের দেয়া তথ্য অনুযায়ী, আজ (বৃহস্পতিবার) সিউলে ইয়োহানের শেষকৃত্য অনুষ্ঠিত হবে। খবর ডেইলি-বাংলাদেশ ডটকম।