1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৭:২১ অপরাহ্ন

২৫ বছর বয়সী যুককের প্রেমে পড়েছেন ম্যাডোনা!

Reporter Name
  • Update Time : বুধবার, ১ জানুয়ারী, ২০২০
  • ১০৬ Time View
জনপ্রিয় মার্কিন পপ সম্রাজ্ঞী ম্যাডোনা। ছবি: ফাইল, সংগৃহীত।

জনপ্রিয় মার্কিন পপ সম্রাজ্ঞী ম্যাডোনা এর আগে তার জীবনের নানা ঘটনা নিয়ে এসেছেন খবরের শিরোনামে। সেটা হোক কাজ দিয়ে বা ব্যক্তিজীবনের কোনো ঘটনা নিয়ে।

এবার এমনই একটি অবাক করা খবরে আবারো শিরোনাম হলেন তিনি। রূপবতী এই পপ গায়িকা এবার ২৫ বছরের যুককের সঙ্গে অসম প্রেমে জড়িয়েছেন বলে গুঞ্জন রটেছে মিডিয়ায়। ম্যাডোনার সঙ্গে সম্পর্কে জড়ানো সেই যুবকের নাম আহমালিক উইলিয়ামস।

জানা গেছে, উইলিয়ামসের বাবা ড্রিউকে নাকি এরইমধ্যে ম্যাডোনা জানিয়েছেন, তার ছেলের প্রতি ভালোবাসার  কথা। ম্যাডোনা আহমালিকের বাবা-মাকে নৈশভোজে আমন্ত্রণ জানিয়ে তাদের ছেলের প্রতি ভালোবাসার কথা জানান।

ড্রিউ জানিয়েছেন তার ছেলে ও স্ত্রীর কোনো আপত্তি নেই। তবে তিনি জানান, ম্যাডোনা তার চেয়ে যেমন বয়সে বড় তেমনি তার স্ত্রীও বয়সে ছোট ম্যাডোনার চেয়ে। তার ছেলের চেয়ে ম্যাডোনা ৩৬ বছরের বড় হলেও মার্কিন পপ তারকার সঙ্গে ছেলের সম্পর্কে উইলিয়ামসরা বেশ খুশি বলেই জানান।

জানা গেছে, ২০২০ সালে লন্ডন এবং ফ্রান্সে ম্যাডোনার যে শোগুলো রয়েছে সেখানেও তার ভালোবাসার মানুষের বাবা-মাকে আমন্ত্রণ জানিয়েছেন। গানের পাশাপাশি নৃত্যশিল্পী, অভিনয়শিল্পী ও ছবি নির্মাতা হিসেবেও তার খ্যাতি রয়েছে এই গায়িকার। বেস্ট-সেলিং নারী রেকর্ডিং শিল্পী হিসেবে গিনেস বুকে তার নাম রয়েছে ম্যাডোনার। তার গাওয়া ৪৬টি সিঙ্গেল গান ইউকে চার্টের সেরা পাঁচে স্থান পেয়েছে। ম্যাডোনার সবচেয়ে জনপ্রিয় গানগুলোর মধ্যে রয়েছে লাইক আ ভার্জিন, হাঙ আপ, হলিডে, লা ইসলা বোনিতা, লাইক অ্যা প্রেয়ার। খবর ইত্তেফাক।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved