1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৬:৫১ পূর্বাহ্ন

২৫ দিন গোয়ায় অবস্থান করবেন দীপিকা

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২০
  • ৮৩ Time View
বলিউডের বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় নায়িকা দীপিকা পাড়ুকোন। ছবি: সংগৃহীত।

দীর্ঘদিন ধরেই বন্ধ রয়েছে বলিউডের সিনেমার শুটিং। এবার কাজে ফেরার প্রস্তুতি নিতে শুরু করেছেন অনেকেই। আর নিজেদের কাজের জায়গায় ফিরতে চান তারকারাও। ফেরার অপেক্ষায় রয়েছেন অভিনেত্রী দীপিকা পাড়ুকোনও। সেপ্টেমরে মুরু হবে তার নতন ছবির কাজ। এই ছবির দৃশ্যধারণের জন্য ২৫ দিন গোয়াতে অবস্থান করবে দীপিকাসহ সিনেমার টিম। 

চলচ্চিত্র পরিচালক শকুন বাত্রার নাম ঠিক না হওয়া সিনেমাটিতে অভিনয় করবেন দীপিকা পাড়ুকোন, সিদ্ধান্ত চতুর্বেদী এবং অনন্যা পান্ডে। রোমান্টিক ধাঁচের এই সিনেমাটির শুটিং অনেক আগেই শুরু হওয়ার কথা থাকলেও করোনার কারণে শুরু হয়নি।

এর আগে শোনা গিয়েছিলো, এই সিনেমাটির অধিকাংশ দৃশ্যের শুটিং শ্রীলঙ্কাতে হবে। পরিস্থিতি স্বাভাবিক হলেই সেখানে পাড়ি দিবে সিনেমার পুরো টিম। কিন্তু এবার জানা গেল, বর্তমান পরিস্থিতির বিবেচনায় ঝুঁকি নিতে চাইছেন না নির্মাতা। তাই বিদেশের মাটিতে নয়, বরং গোয়াতে হবে শুটিং। সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহে টানা ২৫ দিনের জন্য মুম্বাই থেকে গোয়াতে উড়ে যাবেন দীপিকারা।

বিষয়টি সম্পর্কে এই সিনেমার প্রযোজক করণ জোহর জানিয়েছেন, অবশেষে সিনেমাটির শুটিং শুরু করতে যাচ্ছি। আগামী মাসেই ২৫ দিনের শিশিউল নিয়ে গোয়াতে যাবো। সেখান থেকে শ্রীলঙ্কার উদ্দেশ্যে রওনা হব। সব ধরনের নির্দেশনা মেনেই হবে সিনেমার শুটিং। খবর ডেইলি-বাংলাদেশ ডটকম।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved